‘সাকিব-তামিম বিপজ্জনক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৭, ২১:১০আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:২৮

‘সাকিব-তামিম বিপজ্জনক’ বাংলাদেশের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক। স্টিভেন স্মিথের চোখে তারা দুজন বিপজ্জনক। সফল হতে হলে তাদের চেয়ে সেরা পারফরম্যান্স করতে হবে দলের সবাইকে।

তামিম-সাকিবের জন্য মিরপুর টেস্ট হতে যাচ্ছে মাইলফলক। ২৭ আগস্ট তারা দুজনেই খেলতে নামবেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট। গত কয়েক ম্যাচ ধরে ধারাবাহিক এ দুই তারকা এমন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাইবেন। স্মিথও মনে করেন, নিজেদের দিনে তারা দুজন দলকে এগিয়ে নিতে পারেন। শনিবার সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘সাকিব-তামিম অনেক ক্রিকেট খেলেছে। তারা সত্যিই অনেক কিছু জানে। খেলাটা ভালো বোঝে। তারা বিপজ্জনক। আমরা যদি সফলতা পেতে চাই তাহলে তাদের চেয়ে ভালো পারফরম্যান্স করতে হবে আমাদের।’ তাদের নিয়ে সতর্ক থাকা তাই স্বাভাবিক।

গত মার্চে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল। শ্রীলঙ্কার মাটিতে সেটি ছিল দেশের শততম টেস্ট। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি তারা ৪ উইকেটে জিতেছিল দারুণ খেলে। ভালো খেলেছিলেন দেশের শীর্ষ দুই টেস্ট ব্যাটসম্যান তামিম-সাকিব। প্রথম ইনিংসে ৪৯ রান করলেও বাংলাদেশি ওপেনারের ব্যাটে শেষ ইনিংসে আসে ৮২ রান। ৪৯ টেস্টে ৩ হাজার ৬৭৭ রান করা তামিম হন ম্যাচসেরা। ৩ হাজার ৪৭৯ রানের মালিক সাকিব কলম্বোর ওই ম্যাচে প্রথম ইনিংসে ১১৬ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটসহ এ অলরাউন্ডার সব মিলিয়ে ৬ উইকেট নেন বাংলাদেশের ঐতিহাসিক টেস্টে। সিরিজ সেরার ওই স্মৃতি নিয়ে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন সাকিব।

শুধু সাকিব-তামিম নয়, পুরো বাংলাদেশের বিপক্ষে খেলাকে চ্যালেঞ্জ মানছেন সফরকারী অধিনায়ক, ‘অবশ্যই এটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। বাংলাদেশ এখানে চমৎকার ক্রিকেট খেলেছে। ইংল্যান্ডকে তারা টেস্টে হারিয়েছে খুব বেশিদিন হয়নি। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে যাচ্ছি।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম