স্মিথ-ওয়ার্নারের পিচ পর্যবেক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৭, ২২:৩২আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২২:৩২

মিরপুর স্টেডিয়ামের পিচ খুঁটিয়ে দেখছেন স্মিথ শুক্রবার রাতে বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া দল সোজা চলে যায় হোটেল রেডিসনে। অতিথিরা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গেছেন শনিবার দুপুরে। এদিন স্মিথের দলের অনুশীলন ছিল না। তবে কয়েকজন ক্রিকেটার জিমে সময় কাটিয়েছেন।

অধিনায়ক স্টিভেন স্মিথ আর সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার অবশ্য মিরপুরের পিচ দেখে নিয়েছেন ভালো করে। দুপুরে সংবাদ সম্মেলনের আগে পিচের কাছে চলে যান স্মিথ। সঙ্গে ছিলেন ওয়ার্নার। দুজনই বেশ কিছুক্ষণ খুঁটিয়ে-খুঁটিয়ে দেখে পিচের ‘চরিত্র’ বোঝার চেষ্টা করেছেন।  

অধিনায়কের মতো ওয়ার্নারও বুঝে নেওয়ার চেষ্টা করছেন পিচের ‘চরিত্র’ ২৭ আগস্ট প্রথম টেস্ট শুরু হলেও এখনও শেরে বাংলা স্টেডিয়ামের পিচ পুরোপুরি তৈরি হয়নি। তবু অস্ট্রেলিয়ার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান পিচের ধরন বোঝার চেষ্টা করেছেন।

শনিবার নির্ভার হয়ে দিন কাটালেও রবিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছে অস্ট্রেলিয়া। মিরপুর স্টেডিয়ামে টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলন করবে অতিথিরা।

সিরিজটা যে জমজমাট হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই স্মিথের মনে। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাংলাদেশ আগের চেয়ে অনেক শক্তিশালী দল। ঘরের মাঠে সর্বশেষ সিরিজে তারা খুব ভালো খেলেছিল। আশা করি, দারুণ উপভোগ্য সিরিজ হবে।’

/আরআই/এএআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের