সিপিএলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৮:৫৭আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:৪৭

মাহমুদউল্লাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে তিনি নেই। দ্বিতীয় টেস্টে ফিরতে পারবেন কিনা, বলা সম্ভব নয় আপাতত। অনিশ্চয়তার মাঝে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে অবশ্য ‘বসে’ থাকতে হচ্ছে না, খেলতে যাচ্ছেন সিপিএল নামে পরিচিত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। রবিবার তথ্যটি তিনি নিজেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মাহমুদউল্লাহর দল জ্যামাইকা তালাওয়াস। জ্যামাইকার পক্ষেই তিনটি ম্যাচ খেলে সম্প্রতি দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও এবারের সিপিএলে খেলতে ওয়েস্ট ইন্ডিজে যান। তবে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিনি একটি ম্যাচেও সুযোগ পাননি।

আগামী মঙ্গলবার ক্যারিবিয়ানের পথে রওনা দেওয়ার কথা মাহমুদউল্লাহর। শুক্রবার সেন্ট লুসিয়া-জ্যামাইকা লড়াইয়ে মাঠে দেখা যেতে পারে তাকে। পুরো টুর্নামেন্ট খেলার অনুমতি পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজন মনে করলে তাকে দেশে ফিরিয়ে আনতে পারবে। বিসিবি অবশ্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে এই অলরাউন্ডারকে। শুক্রবারের পর লিগ পর্বে জ্যামাইকার বাকি তিন ম্যাচ ২৬ ও ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর।

টেস্ট দল থেকে বাদ পড়ার হতাশার মাঝে সিপিএলে খেলার সুযোগ পেয়ে উৎফুল্ল মাহমুদউল্লাহ, ‘সিপিএলে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। নিজেকে মেলে ধরার জন্য এটা আমার সামনে দারুণ সুযোগ।’

টুর্নামেন্টের মাঝপথে খেলতে নেমে জ্বলে ওঠা যে কঠিন, সেটা তার ভালোমতোই জানা। তবু যে কোনও চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত, ‘আমি জানি কাজটা অনেক কঠিন। তারপরও আমি তাকিয়ে আছি চ্যালেঞ্জের দিকে। এ প্রতিযোগিতায় বড় মাপের ক্রিকেটাররা খেলছেন। সেখানে খেলতে পারলে আমার দারুণ অভিজ্ঞতা হবে, যা ভবিষ্যতে জাতীয় দলে কাজে লাগবে।’ পাশাপাশি ক্যারিবিয়ানের অপরূপ নিসর্গ বাড়তি রোমাঞ্চ জাগাচ্ছে মাহমুদউল্লাহর মনে, ‘ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ জায়গা। সেখানে সময়টা দারুণ উপভোগ করা যায়।’

চার বছর আগে তামিম ইকবালও খেলেছিলেন সিপিএলে। মাহমুদউল্লাহ তাই এ প্রতিযোগিতার চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম