অস্ট্রেলিয়া সিরিজে দারুণ লড়াই হবে: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ২১:০৬আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:১৫

ভক্তদের নিয়ে কেক কাটছেন সাকিব। ছবি ফেসবুক থেকে   আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা, তারপরেই শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই টেস্টের সিরিজ। ক্রিকেটের সবচেয়ে সফল দলের বিপক্ষে টাইগারদের লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই বিশ্বাস সাকিব আল হাসানের।

মিরপুর এক নম্বরে সাকিব ও ইমরুল কায়েসের যৌথ মালিকানায় একটি রেস্টুরেন্ট রয়েছে।  গত ৬ আগস্ট ১২ বছরে পা দিয়েছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার। এ উপলক্ষে রবিবার ওই রেস্টুরেন্টে ‘ষোলো কোটি মানুষের প্রাণ, সাকিব আল হাসান’ নামে সাকিব-ভক্তদের একটি সংগঠন বিশ্বসেরা অলরাউন্ডারকে সংবর্ধনা দিয়েছে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে সাকিব বলেছেন, ‘আমরা যখনই খেলি, জয়ের সম্ভাবনা থাকে। এবারও আছে। তবে অস্ট্রেলিয়া সব সময়ই ভয়ঙ্কর দল। আমাদের সামনে তাই কঠিন একটা সিরিজ অপেক্ষা করছে। আমরা অবশ্য প্রস্তুত। ঘরের মাঠে আমাদের সর্বশেষ পারফরম্যান্স খুব ভালো ছিল, তাই সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’

দীর্ঘ ১১ বছর পর টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজটি হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তা না পাওয়ার শঙ্কায় সেবার বাংলাদেশে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়া।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম