শিশিরের অবদানে ধন্য সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ২২:৪০আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২২:৪৩

স্ত্রী-কন্যার সঙ্গে সাকিব ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সাকিব আল হাসানের। ক্রিকেট মাঠে বহু কীর্তি গড়ে আজ তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের অর্জনের পেছনে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করলেন সাকিব।

আন্তর্জাতিক ক্যারিয়ারের যুগপূর্তিতে সাকিবকে সংবর্ধনা দিয়েছে ‘ষোলো কোটি মানুষের প্রাণ, সাকিব আল হাসান’ নামে একটি সংগঠন। রবিবার অনুষ্ঠানটি হয়েছে মিরপুর এক নম্বরে সাকিবেরই রেস্টুরেন্টে। সেখানে স্ত্রীর অবদান প্রসঙ্গে বলতে গিয়ে তার মন্তব্য, ‘আমার ক্যারিয়ার এত দূর আসার পেছনে স্ত্রীর অনেক অবদান আছে। আর মেয়ের জন্মের পর আমাদের পুরো জীবনটাই বদলে গেছে।’

স্ত্রীর পাশাপাশি বন্ধু-আত্মীয়-সাংবাদিক এবং ভক্তদের কথাও বলেছেন সাকিব। ভক্তদের ধন্যবাদ জানিয়ে তার মন্তব্য, ‘ভক্তরা শুধু আমাকে নয়, পুরো বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করে। অনেক সমস্যার মধ্যেও ভক্তরা যেভাবে সমর্থন দেয়, তা অকল্পনীয়। খারাপ সময়ে সমর্থন অনেক কাজে আসে, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিরা আর আপনারাও (সাংবাদিকরা) অনুপ্রাণিত করেন আমাকে।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে সাকিবের আক্ষেপও আছে কিছুটা, ‘আমরা যে  টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলাম, সেটা জিততে পারলে ভালো হতো। তবে সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। আমাদের উন্নতির ধারা ঊর্ধ্বমুখী। আশা করি, ভবিষ্যতে ট্রফি জিততে পারবো।’

ক্যারিয়ারের ১১ বছর পেরিয়ে গেলেও আরও দীর্ঘ দিন দেশের হয়ে খেলতে চান তিনি, ‘যতদিন পারফর্ম করতে পারবো, ততদিনই খেলবো। জানি না আর কতদিন খেলতে পারবো। তবে আশা করি, আরও ৮-১০ বছর খেলা চালিয়ে যেতে পারবো।’

অনুষ্ঠানে ‘আলাদীনের চেরাগ হাতে পেলে কী করবেন?’ এমন প্রশ্ন রাখা হয় সাকিবের সামনে। কিছুক্ষণ ভেবে নিয়ে তারকা অলরাউন্ডারের সপ্রতিভ উত্তর, ‘এটা সত্যি চিন্তা করার বিষয়। টাকা যে চাইবো, এটা নিশ্চিত। কারণ টাকা থাকলে সব কিছু করা সম্ভব। দেশকে কীভাবে সুন্দর করে সাজানো যায়, ক্রিকেটে আরও উন্নতি করা যায় এসবই চাইবো।’

/আরআই/এএআর/

 আরও পড়ুন:

অস্ট্রেলিয়া সিরিজে দারুণ লড়াই হবে: সাকিব

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম