প্রস্তুতি ম্যাচের বদলে অস্ট্রেলিয়ার অন্য পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ২০:৩৮আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২১:১৪

অনুশীলনের ব্যস্ত স্টিভেন স্মিথরা, সোমবার একাডেমি মাঠে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। প্রস্তুতি ম্যাচটির ভেন্যু ঠিক করা ছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। তবে মাঠ খেলার উপযোগী না থাকায় বাতিল হয়ে গেছে প্রস্তুতি ম্যাচটি। বাতিল হয়েছে আসলে অস্ট্রেলিয়ার অনিচ্ছার কারণেই। সোমবার প্রস্তুতি ম্যাচ না খেলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

দুই দিনের প্রস্তুতি ম্যাচটি বাতিল করলেও সিএ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এই সময়ে একাডেমি মাঠের সেন্টার উইকেটটি ব্যবহার করার আবেদন করেছে। বিসিবিও তাদের সেই আবেদনে সাড়া দিয়েছে। স্টিভেন স্মিথরা সামনের দুই দিন মিরপুর একাডেমির সেন্টার উইকেটে অনুশীলন করবে।

এ ব্যাপারে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার কোচ, ম্যানেজার ও অধিনায়ক ফতুল্লায় গিয়েছিলেন। তারা মনে করছেন, ফতুল্লায় খেলার চেয়ে মিরপুর একাডেমিতে অনুশীলন করাটাই ভালো। তাদের মতে ফতুল্লার যে অবস্থা, তাতে সেখানে খেলার চেয়ে অনুশীলনটাই বেশি কাজে লাগবে। এটা তারা আমাদের জানিয়ে দিয়েছে। আগামী দুই দিন তারা মিরপুরের একাডেমির সেন্টার উইকেটে অনুশীলন করবে।’

অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আসলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য। বিসিবি সব চেষ্টাই করেছে। তবে আমরা পেশাদার দল, আশা করি এ নিয়ে তেমন সমস্যা হবে না।’

আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম