ঢাকার বাইরে বিপিএলের উদ্বোধন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ২১:৩৫আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২১:৩৬

ঢাকার বাইরে বিপিএলের উদ্বোধন! বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের প্রথম চার আসরের উদ্বোধন হয়েছিল ঢাকায়, জাঁকজমকের সঙ্গে। তবে আগামী ২ নভেম্বর শুরু হতে যাওয়া পঞ্চম আসরের উদ্বোধন হতে পারে ঢাকার বাইরে। ১ থেকে ৮ নভেম্বর রাজধানীতে হবে  কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স। এই সম্মেলনের সময় ঢাকায় কয়েক শ’ অতিথি আসার কথা। তাদের নিরাপত্তায় ব্যস্ত থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। মূলত নিরাপত্তার কারণে উদ্বোধন সহ শুরুর কয়েকটি ম্যাচ সিলেটে আয়োজনের চিন্তা-ভাবনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা সাংবাদিকদের বলেছেন, ‘সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান হলেও কোনও গান-বাজনা হবে না। শুধু আতশবাজি দিয়ে উদ্বোধন করা হবে। প্রথম কয়েকটি ম্যাচ সিলেটে হতে পারে, অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে।’

বিসিবির একটি সূত্রে জানা গেছে, প্রথম রাউন্ডের ৮টি খেলা হতে পারে সিলেটে।  উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ নবাগত সিলেট সুরমা সিক্সার্স।

এবার উদ্বোধনী অনুষ্ঠানই না করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে বন্যার্তদের। এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘বন্যার কারণে উদ্বোধনী অনুষ্ঠান আমরা করবো না। টাকাটা বন্যা দুর্গতদের দেওয়া হবে।’ পঞ্চম আসরে বরিশাল বুলসকে বাদ দেওয়ার সিদ্ধান্তও বহাল রেখেছে গভর্নিং কাউন্সিল।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম