৯০ মিনিটের ক্রিকেট মাতাবেন গেইল-আফ্রিদিরা!

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ১৭:২৩আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৭:২৩

৯০ মিনিটের ক্রিকেট মাতাবেন গেইল-আফ্রিদিরা! টেস্টকে হুমকির মুখে ফেলেছে টি-টোয়েন্টি- এমন সমালোচনা হয় মাঝেমধ্যেই। কিন্তু এবার হয়তো টি-টোয়েন্টিই পড়তে যাচ্ছে শঙ্কায়! সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে নতুন ক্রিকেট লিগ, যার প্রতি ম্যাচ শেষ হতে লাগবে ফুটবল ম্যাচের মতো ৯০ মিনিট। আগামী ডিসেম্বরের শেষদিকে আয়োজন করা হবে টেন ক্রিকেট লিগ, যেখানে খেলবেন ক্রিস গেইল ও শহীদ আফ্রিদির মতো তারকারা।

নতুন এ প্রতিযোগিতায় খেলা হবে ১০ ওভারের। ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর হবে এর প্রথম আসর। টিম পাঞ্জাবিস, টিম পাখতুনস, টিম মারাঠা, টিম বাংলাস, টিম লঙ্কানস, টিম সিন্ধিস ও টিম কেরালিটিসের লড়াই হবে সেখানে।

গেইল-আফ্রিদি ছাড়াও শ্রীলঙ্কা ও ভারতের সাবেক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও বীরেন্দর শেবাগ খেলবেন নতুন রূপের এ ক্রিকেটে। চারদিনের এ প্রতিযোগিতা হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

টেন ক্রিকেট লিগের প্রেসিডেন্ট শাজি উল মুলক বুধবার বলেছেন, ‌‌‌‘৯০ মিনিটের পর্যায়ে ক্রিকেটকে আনতে টি১০ এর ধারণা দারুণ। আমরা উচ্ছ্বসিত। আমরা টি-টোয়েন্টি উপভোগ করি, এবার টি১০ এর অভিজ্ঞতা নেবেন। আমরা দক্ষিণ এশীয়দের কথা মাথায় রেখে এ লিগ চালু করছি।’

পাখতুনসের অধিনায়ক হিসেবে এদিন আফ্রিদির নাম ঘোষণার পর ফ্র্যাঞ্চাইজির মালিক হাবিব খান বলেছেন, ‘অন্যতম সেরা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে পেয়ে আমি রোমাঞ্চিত। তিনি আমাদের দলকে নেতৃত্ব দেবেন এবং পাখতুনসকে পুরো শক্তি দিয়ে লড়তে দেখবেন।’ হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম