এবার সাকিবের কনভেনশন হল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ২০:৩২আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:৩৩

তামিমরাও এসেছিলেন সাকিবের কনভেনশন হল উদ্বোধনে সত্যিকার অলরাউন্ডার একেই বলে। খেলার মাঠে তার ব্যাটিং-বোলিং নিয়ে নতুন করে কিছু বলার নেই, তার সঙ্গে মাঠের বাইরেও নিজের পরিধি বাড়িয়ে চলেছেন সাকিব আল হাসান। রেস্টুরেন্ট ব্যবসায় অনেক আগেই নাম লিখিয়েছেন তিনি, এবার খুললেন কনভেনশন হল। নাম “সাকিব’স কনভেনশন হল”। মিরপুর ১-এ রবিউল প্লাজায় বৃহস্পতিবার সাকিব শুরু করলেন নতুন এই পথচলা।

উদ্বোধন অনুষ্ঠানে সাকিবের সঙ্গে ছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও শুভাশিষ রায়। বিশাল কেক কেটে তারা উদ্বোধন করেন সাকিবের কনভেনশন হল।

রেস্টুরেন্টের পর কনভেনশন হল- মাঠের বাইরে ব্যবসায়ী হয়ে ওঠা সাকিবের এই ভ্রমণ চলতে থাকবে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে আরও নতুন নতুন ব্যবসায় নিজেকে যোগ করার কথাও শুনিয়েছেন এই অলরাউন্ডার, ‘ভবিষ্যতে আমি আরও অনেক ব্যবসায়ের সঙ্গে যুক্ত হতে চাই।’

এই কেক কেটেই হয়েছে উদ্বোধন বন্ধু সাকিবের কনভেনশন হলের উদ্বোধনীতে কেক কাটার পর খানিকটা মজাও করলেন তামিম, ‘ক্রিকেটাররা এতদিন হোটেল সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিল, কিন্তু এই প্রথম বিয়ের রাস্তাটা খুলে দিল সাকিব (হাসি)।’

সাকিবের ৫০০০ বর্গফুটের এই কনভেনশন সেন্টারে প্রায় ৭০০ লোকের আয়োজন করা যাবে বলে জানা গেছে। সামাজিক সব অনুষ্ঠানই আয়োজন করা যাবে এখানে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম