আবার নিষিদ্ধ থারাঙ্গা, ফিরলেন চান্ডিমাল-থিরিমানে

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০১৭, ২০:২২আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২০:২২

দিনেশ চান্ডিমাল তিন মাসের মধ্যে দ্বিতীবার নিষিদ্ধ হলেন উপুল থারাঙ্গা। জুনের চ্যাম্পিয়নস ট্রফিতে বাইরে থাকতে হয়েছিল স্লো ওভার রেটের শাস্তিতে। একই অপরাধে আবারও নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের অপরাধে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই ব্যাটসম্যান। তার নিষেধাজ্ঞা ও ওপেনার দানুস্কা গুনাথিলাকার চোটে ভারতের বিপক্ষে বাকি থাকা তিন ম্যাচের দলে ডাক পেয়েছেন দিনেশ চান্ডিমাল ও লাহিরু থিরিমানে।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও হেরেছে শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ-লুইস মেডথে ৩ উইকেটে হারের এই ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ফিল্ডিং করায় লঙ্কান নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক থারাঙ্গা। ক্যান্ডির ওই ম্যাচেই আবার কাঁধে চোট পেয়েছেন ওপেনার গুনাথিলাকা। তাদের ছিটকে যাওয়ায় ফাঁকা হওয়া জায়গায় সুযোগ পেয়েছেন টেস্ট অধিনায়ক চান্ডিমাল ও থিমিরানে।

থারাঙ্গা না থাকায় শ্রীলঙ্কার সামনের দুই ম্যাচে নেতৃত্ব দেবেন চামারা কাপুগেদারা। পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ভারতে এগিয়ে আছে ২-০-তে। ক্রিকইনফো

শ্রীলঙ্কার দল: নিরোশান ডিকবিলা, চামারা কাগুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাসিথ মালিঙ্গা, দুষ্মান্থ চামিরা, আকিলা ধনাঞ্জয়া, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমানে, মিলিন্দা সিরিবর্ধনে, মিলিন্দা পুষ্পাকুমারা, লাকশান সান্দাকান, থিসারা পেরেরা, বনিন্দু হাসারঙ্গা, বিশ্ব ফার্নান্ডো।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম