বিপিএলের ২ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ২১:১২আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২১:১৯

সোমবারের বোর্ড সভায় মহৎ সিদ্ধান্তটি নিয়েছে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে মহৎ। দেশের বন্যাপীড়িত মানুষের দুঃখ-দুর্দশায় সহমর্মী বিসিবি আগেই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। এবার ওই অনুষ্ঠানের জন্য বরাদ্দ ২ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘আপনারা জানেন, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান  আমরা করছি না। আমরা একটা জায়গায় (সিরাজগঞ্জে) ত্রাণের ব্যবস্থা করেছি। আরও কয়েকটি জায়গাতেও করবো। এজন্য আজকের সভায় আমরা বাজেট অনুমোদন করেছি।’

তারপরই তিনি জানিয়েছেন প্রশংসনীয় সিদ্ধান্তটির কথা, ‘বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বড় অংকের অর্থ খরচ হয়। আমরা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ ২ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এই অর্থ ব্যয় করতে পারবে সরকার।

গত সপ্তাহে সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছিলেন নাজমুল হাসান সহ বিসিবির শীর্ষ কর্মকর্তারা। আজ আরেক ধাপ এগিয়ে মহৎ সিদ্ধান্তটি নিয়েছেন তারা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম