সাকিবের ‘আইডল’ রফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ২০:১৯আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ২০:২২

মোহাম্মদ রফিক টেস্ট ক্যারিয়ারের ৫০তম ম্যাচে নেমেছিলেন সাকিব আল হাসান। মাইলফলক ছোঁয়া ম্যাচটি এর চেয়ে সুন্দরভাবে হয়তো আর রাঙিয়ে নিতে পারতেন না তিনি। দল তো জিতেছেই, সঙ্গে হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার জেতার পর সাকিব জানিয়েছেন তার আইডলের নাম। বাংলাদেশের ক্রিকেটে স্পিনারদের দাপট যার হাত দিয়ে শুরু হয়েছিল, সেই মোহাম্মদ রফিকই তার আদর্শ।

মিরপুর টেস্টের খেলেছেন তিন স্পিনার। সময়ের সেরা দুই স্পিনার তাইজুল ইসলাম ও মিরাজের সঙ্গে সাকিব- এটাই সেরা স্পিন আক্রমণ কিনা, এমন প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডারের জবাব, ‘পরিস্থিতিটা চিন্তা করতে হবে। আগে চিন্তা করতাম পাঁচ দিন খেলতে হবে। তখন আমরা হয়তো সব সময় বোলিং সহায়ক উইকেট পেতাম না, এখন যেমন পাচ্ছি। এ কারণে রেট করতে চাই না। রফিক ভাই ছিলেন আমাদের বাঁহাতি স্পিনারদের আইডল। আমি উনাকে সবচেয়ে বেশি রেট করি। রাজ ভাইও (আবদুর রাজ্জাক) অনেক ভালো বোলার ছিলেন।’

২০০৭ সালে নিজের অভিষেক ম্যাচে বাংলাদেশের সাবেক এই বাঁহাতি স্পিনারকে পেয়েছিলেন সাকিব। যদিও ভারতের বিপক্ষে ওই ম্যাচে বল হাতে তোলার সুযোগ হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের। পরে অবশ্য রফিকের সঙ্গে বোলিং আক্রমণে আসার সুযোগ হয়েছিল ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম