স্পিন শক্তি বাড়াতে অস্ট্রেলিয়া আনছে ও’কিফকে

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৭, ২৩:৫৬আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ২৩:৫৬

স্টিভ ও’কিফ আসছেন বাংলাদেশে ক্যারিয়ারই ধ্বংস হতে চলেছিল স্টিভ ও’কিফের! কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল তো হয়েছেনই, সঙ্গে আবার নিষিদ্ধ হয়েছেন রাজ্য দল নিউ সাউথ ওয়েলস থেকে। নিষেধাজ্ঞার সেই সময় এখনও চলছে। কঠিন সময় কাটানো এই স্পিনারের ক্যারিয়ার যে আবার এভাবে মোড় নেবে, সেটা হয়তো একদিন আগেও ভাবেননি তিনি নিজেই। যা ভাবেননি, সেটাই হয়েছে। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন ও’কিফ। জশ হ্যালেজউডের চোটে জায়গা পেয়েছেন তিনি।

মিরপুর টেস্টে পেশীতে টান পড়ায় ছিটকে গেছেন হ্যাজেলউড। তার বদলি হিসেবে অস্ট্রেলিয়া উড়িয়ে আনছে ও’কিফকে। কন্ডিশনের কথা মাথায় রেখেই আরও একজন স্পিনার যোগ করার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মিরপুর টেস্টের পর আরও পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের কন্ডিশনে স্পিনারদের প্রয়োজনীয়তা কতটা। স্কোয়াডে তিন স্পিনার থাকার পরও আরও একজন স্পিনারকে দলে অন্তর্ভুক্ত করে স্পিন আক্রমণকে আরও ধারালো করতে চাইছে সফরকারীরা।

পেসার হিসেবে প্যাট কামিন্স যা একটু সফল হয়েছেন, তাছাড়া মিরপুরে রাজত্ব চলেছে স্পিনারদেরই। সেই জায়গা থেকে ও’কিফকে ডেকে আনছে অস্ট্রেলিয়া। তাছাড়া উপমহাদেশের কন্ডিশনে তিনি পরীক্ষিত বোলারও। এ বছরের শুরুর দিকে ভারত সফরে চমৎকার সময় কাটিয়েছেন বাঁহাতি এই স্পিনার। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম