প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানাতে গণভবনে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৯

সাকিবকে ফল খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী গেল বুধবার মিরপুরে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে দারুণ কিছু সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে গণভবনে গেলেন সাকিব আল হাসান।

আগামী সোমবার দ্বিতীয় ও শেষ টেস্ট। এজন্য চট্টগ্রামে চলে গেছে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশেরও কয়েকজন ক্রিকেটার সেখানে। তবে ঈদ করতে এখনও ঢাকায় আছেন সাকিব। আর এ সুযোগে প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে বিশ্ব সেরা অলরাউন্ডার চলে গেলেন তার সরকারি বাসভবনে।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

গণভবনে গিয়ে সাকিব প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে তার মাথায় হাত বুলিয়ে দেন এবং ফল খাইয়ে দেন। সেখানে ৩০ বছর বয়সী অলরাউন্ডারের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিবসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার আজ শনিবার রাতে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবেন। এর আগে শুক্রবার রাতে সাব্বির-লিটন-নাসিরসহ মোট ৬ জন ক্রিকেটার চট্টগ্রামে পৌঁছে গেছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ