‘সামর্থ্যের ৮০ ভাগ খেলেই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৮

‘সামর্থ্যের ৮০ ভাগ খেলেই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব’ দুই বছরেরও বেশি সময় পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন নাসির হোসেন। কিন্তু সেটার সদ্ব্যবহার করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার প্রথম ইনিংসে রান ২৩, পরেরবার রানের খাতা খুলতে পারেননি। অবশ্য তার ব্যর্থতা ঢাকা পড়ে গেছে দলের জয়ে। অপরিবর্তিত দল নিয়েই অসিদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলবে বাংলাদেশ। এবার দলকে কিছু একটা দিতে চান নাসির। একই সঙ্গে তার বিশ্বাস, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচেও হারানো সম্ভব।
চট্টগ্রাম টেস্টের শনিবারের অনুশীলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাসির। এদিন দুপুরে তার সঙ্গে আরও ৫ ক্রিকেটার অনুশীলন করেছেন চন্ডিকা হাথুরুসিংহের অধীনে। শেষ টেস্ট জেতার জন্যই কঠোর অনুশীলন করছে দলের সবাই, এমনটা বলেছেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার।

নাসির আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘ভালো সুযোগ আছে আমাদের। প্রথম ম্যাচ জিতেছি আমরা। আমরা খুব ভালো খেলছি। আমরা যদি আমাদের সামর্থ্যের ৮০ ভাগও খেলতে পারি, তাহলে অস্ট্রেলিয়াকে যে কোনও পরিস্থিতিতে হারানো সম্ভব।’

মিরপুর টেস্টে ছিল স্পিনারদের স্বর্গ রাজ্য। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামেও হচ্ছে স্পিনিং উইকেট। প্রথম টেস্ট খেলে অস্ট্রেলিয়াও বুঝেছে বাংলাদেশের বিপক্ষে লড়তে হলে স্পিন শক্তি বাড়াতে হবে। এজন্য পেসার জশ হ্যাজেলউডের ইনজুরিতে বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফকে উড়িয়ে এনেছে অসিরা।

নাসির অবশ্য এনিয়ে ভাবছেন না। কাউকেই হুমকি মনে করছেন না তিনি, ‘কঠিন মনে করলেই কঠিন। একজন বোলার যদি ভালো জায়গায় বল করে সে যেই ব্যাটসম্যান হোক না কেন, তার জন্য কঠিন। আবার একজন নামকরা বোলার যখন খারাপ জায়গায় বল করে ওটা খারাপ। ওসব নিয়ে চিন্তা করার কিছু নেই। আমাদের দলে ভালো বোলারদের মোকাবেলা করার মতো ভালো ব্যাটসম্যান আছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম