জন্মদিনে মোস্তাফিজকে ওয়ার্নারের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৮

জন্মদিনে সতীর্থদের নিয়ে কেক কাটছেন মোস্তাফিজ। ছবি-ফেসবুক মাঠে খেলা চলছে আর জায়ান্ট স্ক্রিনে বার বার ভেসে উঠছে ‘হ্যাপি বার্থডে মোস্তাফিজ’। বুধবার জন্মদিনে অভিনন্দনের পাশাপাশি সাফল্যও পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সবচেয়ে বড় সাফল্য নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নারের উইকেট। 

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ড্রেসিংরুমে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়ে কেক কেটেছেন ‘কাটার মাস্টার’। সেই ছবি পোস্টও করেছেন নিজের ফেসবুক পেজে। সঙ্গে লিখেছেন, ‘আমাকে এভাবে ভালোবাসার জন্য প্রিয় সতীর্থদের ধন্যবাদ। আমি ধন্য, প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন।’ 

২২ বছর আগে আজকের দিনে সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামে জন্ম নেওয়া মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক ‘সতীর্থ’। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দুজনে প্রতিপক্ষ, কিন্তু আইপিএলে মোস্তাফিজ আর ডেভিড ওয়ার্নার একই দলের সদস্য। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার হোয়াটসঅ্যাপ গ্রুপে মোস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।  

গত বছর মোস্তাফিজকে বাংলায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন ওয়ার্নার। বুধবার দুজনেই ছিলেন মাঠে, একে অন্যের প্রতিপক্ষ হিসেবে। তবে ওয়ার্নার আইপিএল সতীর্থকে শুভেচ্ছা জানাতে বেছে নিয়েছেন অ্যাপভিত্তিক যোগাযোগমাধ্যম। মোস্তাফিজ জানিয়েছেন, ‘আইপিএলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে সবাই উইশ করছে আমাকে। ওয়ার্নারও সেখানেই শুভেচ্ছা জানিয়েছে।’ 

শুধু ওয়ার্নার নয়, আইসিসিও শুভেচ্ছা জানিয়েছে ‘দ্য ফিজ’কে। গত বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। টি-টোয়েন্টিতে ‘কাটার মাস্টারে’র ক্যারিয়ারসেরা বোলিংয়ের ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম