লিড এনে দিয়ে সাব্বির আউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৯

লিড এনে দিয়ে সাব্বির আউট অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ব্যাটিং ধসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেটা সামলে উঠে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে স্বাগতিকদের লিড এনে দেন সাব্বির রহমান। কিন্তু ব্যবধানটা বেশি বাড়ানোর আগেই আউট হন তিনি। ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

অস্ট্রেলিয়াকে বেশি বড় লিড নিতে দেয়নি বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে নাথান লিওনকে নিয়ে ভয়টা সত্যি হলো। অসি স্পিনারের বোলিংয়ে ৪৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ, যার তিনটিই লিওনের। তবে সাব্বির ও মুশফিকের জুটিতে লিড নেয় স্বাগতিকরা। ১১ রানের লিড নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। ফিরে এসে বেশিক্ষণ টিকতে পারেননি সাব্বির। দলকে ২৫ রানের লিড এনে দিয়ে লিওনের বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। ২৪ রান আসে সাব্বিরের ব্যাটে।

চতুর্থ দিন সকাল সকাল অস্ট্রেলিয়াকে আর কোনও রান করতে না ৩৭৭ রানে অলআউট করে বাংলাদেশ। ৯ উইকেটে ৩৭৭ রানে বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অসিরা। লিওন ও স্টিভ ও’কিফের শেষ জুটি আর কোনও রান করতে পারেননি। রানের খাতা না খুলেই উইকেট হারায় তারা। দিনের প্রথম ওভার সাকিব রান করতে দেননি ও’কিফকে। পরের ওভারে মোস্তাফিজুর রহমান বল হাতে নেন। লিওন তার চারটি বল সামলে নিলেও পঞ্চম বলে ইমরুলকে ক্যাচ দেন। অলআউট অস্ট্রেলিয়া। মোস্তাফিজ নেন ৪ উইকেট। 

কিন্তু অল্প ব্যবধানের লিডের পেছনে ছুটতে গিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারের ব্যাট তো হাসেইনি। সাকিব আল হাসান ও নাসির হোসেনও ডুবেছেন হতাশায়।

বাংলাদেশের বিপর্যয়ের শুরু সৌম্য সরকারের বিদায়ে। পুরো সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি এ ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ইনিংসে মাত্র ৯ রানে প্যাট কামিন্সের বলে ম্যাট রেনশর ক্যাচ হন সৌম্য। ১১ রানে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙে অসিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার সর্বোচ্চ রান ৩৩, চট্টগ্রামে প্রথম ইনিংসে। ঢাকা টেস্টে ৮ ও ১৫ রান করেছিলেন সৌম্য।

এরপর তামিম ৩৮ বল খেলে ১২ রানের বেশি করতে পারেননি। লিওনের স্টাম্পিংয়ের শিকার হন তিনি। দুটি চার রয়েছে এ ওপেনারের ইনিংসে। প্রথম ইনিংসে মাত্র ৯ রান করেছিলেন তামিম। কিছুক্ষণ পর ইমরুলকে ১৫ রানে শিকার বানান লিওন। এক্সট্রা কভারে সরাসরি গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ দেন ইমরুল। আগের তিন ইনিংসে তার স্কোর ছিল ০, ২ ও ৪। সাকিবও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ২ রানে ওয়ার্নারকে ক্যাচ দেয় লিওনের শিকার তিনি। পরের ওভারে ও’কিফের বলে মাত্র ৫ রানে ফার্স্ট স্লিপে স্টিভেন স্মিথকে ক্যাচ দেন নাসির। সাব্বির-মুশফিক প্রতিরোধ গড়লেও এ জুটি ভাঙে লিওনের বলে।

প্রথম ইনিংসে ৩০৫ রান করা বাংলাদেশ লিওনের স্পিনে দ্বিতীয় ইনিংসেও ভুগছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম