বাংলাদেশের দুশ্চিন্তার কারণ ফিল্ডিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৬

বাংলাদেশের দুশ্চিন্তার কারণ ফিল্ডিং বেশ কিছু দিন ধরেই ফিল্ডিং নিয়ে ভীষণ সমস্যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজেও কয়েকটি ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে টাইগারদের। বিশেষ করে ক্লোজ ইন ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তায় মুশফিকুর রহিম।

চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তার অবশ্যই কারণ আছে। চার-পাঁচটা ক্যাচ মিসের নেতিবাচক প্রভাব তো পড়বেই।’

শর্ট লেগ, সিলি পয়েন্ট বা শর্ট কাভারে সাধারণত সৌম্য সরকার, ইমরুল কায়েস আর মুমিনুল হককে দেখা যায়। কিন্তু ক্লোজ ইন ফিল্ডার হিসেবে তিনজনের পারফরম্যান্স তেমন ভালো নয়। এ নিয়ে মুশফিকের আক্ষেপ, ‘আমাদের দলে বিশেষজ্ঞ ক্লোজ ইন ফিল্ডার নেই। অথচ বেশিরভাগ দলেই এমন ফিল্ডার একাধিক রয়েছে। আমরা অবশ্য যারা আছে তাদেরকে বেশি বেশি অনুশীলন করিয়ে বিশেষজ্ঞ বানানোর চেষ্টা করছি।’

তবে শুধু আফসোস নয়, কয়েকটি দুর্দান্ত ক্যাচের জন্য সতীর্থদের প্রশংসাও করলেন মুশফিক, ‘আমাদের ফিল্ডাররা কয়েকটি দারুণ ক্যাচ নিয়েছে। মিস হতেই পারে। তবে বড় দল সাধারণত বেশি সুযোগ দেয় না। তাদের বিপক্ষে হাফ চান্সই কাজে লাগাতে হয়। ভবিষ্যতে ক্লোজ ইন ফিল্ডিংয়ে উন্নতি করার চেষ্টা করতে হবে আমাদের।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি