আটে কেন মুমিনুল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৭

আটে কেন মুমিনুল? ঢাকা টেস্টে একাদশে জায়গা হয়েছিল না মুমিনুল হকের। চট্টগ্রামে খেললেন তিনি। দুই ইনিংসে অন্য ব্যাটসম্যানের চেয়ে তুলনামূলকভাবে ভালো ব্যাটিং করেছেন এ বাঁহাতি। কিন্তু দুই ইনিংসে দুইটি ভিন্ন পজিশনে ব্যাট করতে হলো তাকে। প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করলেও দ্বিতীয় ইনিংসে দেখা গেল তাকে আটে! স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল কেন মুমিনুল এত নিচে খেললেন? অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, কৌশলগত কারণেই সেটা করা হয়েছে।

অধিনায়ক জানেন, একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের ওই জায়গায় ব্যাটিং করাটা কতটা কঠিন। তারপরও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সেই কঠিন কাজটাই করে দেখালেন তিনি। খুব যে ব্যর্থ ছিলেন তাও নয়, আট নম্বরে নেমে দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে তার ব্যাট থেকে।

সৌম্য সরকার ওপেনিং করায় ইমরুল কায়েসকে খেলতে হচ্ছে তিন নম্বরে। গত কয়েক ম্যাচ ধরে তার জায়গাতেই খেলছিলেন মুমিনুল। তারপরও টিম ম্যানেজমেন্টের সুযোগ ছিল চার নম্বর জায়গাটা দলের গুরুত্বপূর্ণে এ ব্যাটসম্যানের জন্য ছেড়ে দেওয়া। মুশফিক এর ব্যাখা দিলেন এভাবে, ‘তিন নম্বরে মুমিনুল আগে খেলেছে। তবে আমাদের যেহেতু তিনজন ওপেনার খেলে, ওই জায়গাটা বদলানো কঠিন হয়ে যায়। আমরা চিন্তা করেছি, অন্তত মাঝে একটা ডানহাতি ব্যাটসম্যান গেলে ওদের ছন্দের সমস্যা হতে পারে।’

মুমিনুল ক্যারিয়ারের শুরুতে প্রথম ১৭ ইনিংস মুমিনুল হক খেলেছেন চার নম্বরে। ৬০.৫৩ গড় বলছে সেখানে এই বাঁহাতি ব্যাটসম্যান খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন। কিন্তু ২০১৫ সালের খুলনা টেস্ট থেকে মুমিনুলকে সরিয়ে আনা হয়েছে তিনে, সেখান থেকেই তার ফর্ম নিচের দিকে নামতে থাকে।

চট্টগ্রামে আবার সেই পুরনো পজিশন চারে ফিরিয়ে আনা হয়েছিল। প্রথম ইনিংসে সেখানে শুরুটা ভালো করেও আউট হয়ে যান ৩৩ রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসে নামতে হয়েছে আটে, এমনকি সাব্বির-নাসিরেরও পরে। মুশফিক অবশ্য স্বীকার করে নিলেন, যে কোনো ব্যাটসম্যানের জন্যই আটে নেমে কাজটা করা কঠিন, ‘আট নম্বরে খেলাটা অবশ্যই আমার জন্যও কঠিন। যেকোনও ব্যাটসম্যানকে ওখানে খেলানোটা যৌক্তিক না। এটা কৌশলগত সিদ্ধান্ত ছিল। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্যই করা হয়েছে।’

বৃহস্পতিবার একের পর এক ব্যাটসম্যান যখন মাঠে নামছেন, তখন মুমিনুলকে না দেখে বিস্মিত হতে হয়েছে। আগের দিন ফিল্ডিং করতে গিয়ে গায়ে বল লেগেছিল মুমিনুলের। তবে কি ইনজুরির কারণে নামছেন না তিনি? এমন প্রশ্নও উঠেছিল মনে।

মুশফিক সংবাদ সম্মেলনে এর ব্যাখাটা স্পষ্ট করেই দিলেন, ‘না, ইনজুরি সংক্রান্ত কোনও সমস্যা নয়। আমাদের চিন্তাই ছিল সঠিক কম্বিনেশন জন্য। এখন আটে নেমে মুশফিক ভালো খেলছিল বলে কেন তাকে আর একটু আগে নামানো হলো না এমন প্রশ্ন উঠতে পারে। কিন্তু আমরাতো ফল দেখে চিন্তা করি না। দলের জন্য যেটা ভালো হয় সেটাই করি।’

কৌশলগত বিষয়টির বিস্তারিত ব্যাখা দিতে গিয়ে মুশফিক বলেছেন, ‘চার নম্বরে গত কয়েক টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে কেউ নেই আমাদের। সাব্বির খেলেছে। ওর কাছ থেকে যতটা পাওয়ার, আমরা পাচ্ছিলাম না। সাব্বির যেহেতু সাত নম্বরে খেলে ভালো রান করেছে, আমরা চেয়েছি ওকে ওই জায়গায় রাখতে। আর সাকিব সবসময় পাঁচে খেলে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক