সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু রবিবার

সিলেট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৮

সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু রবিবার ‘লাগলে বারি... বাউন্ডারি!’ শ্লোগান আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেট সিক্সার্সের আত্মপ্রকাশ হতে যাচ্ছে রবিবার। এরইমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের গভর্নিং বডির কাউন্সিলে ‘সিলেট সিক্সার্স’ দল অনুমোদন পেয়েছে। দলের যাত্রা শুরুর অনুষ্ঠানে থাকবেন ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার সাব্বির রহমান।

বিপিএলের পঞ্চম আসরে পুরো নতুনত্ব নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিতের হাত ধরে সিলেট সিক্সার্স ফিরছে। আর এমন ফেরাকে স্মরণীয় করে রাখতে সিলেট ফ্র্যাঞ্চাইজি আয়োজন করছে অনাড়ম্বর অনুষ্ঠান। নিজস্ব মালিকানায় বিপিএলে সিলেট ফেরার পাশাপাশি এবার নিজেদের ভেন্যুতে বসে খেলা উপভোগ করতে পারবেন সিলেটের ক্রীড়া প্রেমীরা। শুধু তাই নয়, এবার বিপিএল যাত্রা শুরু করবে চা বাগান ঘেষা লাক্কাতুরার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। ঘরের মাঠে খেলা উপভোগ করার জন্য বেশ মুখিয়ে আছেন সিলেটবাসীরা।

রবিবার সিলেটে সংবাদ সম্মেলন ও ঈদ পুনর্মিলনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে দলটি। দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সাহেদ মুহিত।

এদিন বেলা ২টায় নগরীর ধোপাদিঘীর পাড়ের হাফিজ কমপ্লেক্সে মধ্যাহ্নভোজ শেষে বেলা সাড়ে ৩টায় নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। সাড়ে ৪টায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে সিলেট সিক্সার্স। এরপর সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান। অংশ নেবেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীরা।

এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত থাকবেন সিলেট সিক্সার্সের উপদেষ্টা ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর প্রতিষ্ঠাতাকালীন ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমদ চৌধুরী। অতিথিরা আনুষ্ঠানিকভাবে যাত্রা ঘোষণা করবেন সিলেট সিক্সার্সের।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের