শ্রীলঙ্কার প্রথম দিবারাত্রির টেস্ট দুবাইয়ে

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০০

শ্রীলঙ্কার প্রথম দিবারাত্রির টেস্ট দুবাইয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পর দিবারাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতা পেতে যাচ্ছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলবে লঙ্কানরা।

আগামী ২৮ সেপ্টেম্বর হবে সিরিজের প্রথম টেস্ট, আবুধাবিতে। এরপর দুবাইয়ে ৬ অক্টোবরের ম্যাচটি হবে দিবারাত্রির। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাইয়ের এ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোলাপি বলের ক্রিকেট হয়েছিল।

রবিবার এ দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা হয়েছে। টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত পেলে ২৯ অক্টোবর শেষ টি-টোয়েন্টি হবে লাহোরে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ খবর।

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা সূচি

২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর: প্রথম টেস্ট, আবুধাবি

৬-১০ অক্টোবর: দ্বিতীয় টেস্ট (দিবারাত্রি), দুবাই

১৩ অক্টোবর: প্রথম ওয়ানডে, দুবাই

১৬ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, আবুধাবি

১৮ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, আবুধাবি

২০ অক্টোবর: চতুর্থ ওয়ানডে, শারজা

২৩ অক্টোবর: পঞ্চম ওয়ানডে, শারজা

২৬ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, আবুধাবি

২৭ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, আবুধাবি

২৯ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম