আবার টেস্টের শীর্ষ বোলার অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৪

আরেকটি উইকেট পেলেন অ্যান্ডারসন লর্ডস টেস্টে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে ঢুকলেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচেই করলেন ক্যারিয়ার সেরা বোলিং। এমন দুটি কীর্তির পর টেস্টের বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন ইংল্যান্ডের এ ডানহাতি পেসার।

ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেলে আইসিসির এক নম্বর টেস্ট বোলার হলেন অ্যান্ডারসন। ২০০৯ সালের জুলাইয়ে গড়া মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড ভেঙে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে এ আসনে বসলেন ৩৫ বছর বয়সী এ পেসার।

গত বছরের মেতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রথমবার বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন অ্যান্ডারসন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের দুর্দান্ত পারফরম্যান্স করে রবিচন্দ্রন অশ্বিনের কাছে হারানো এক নম্বর আসনটি গত বছরের আগস্টে আবার ফিরে পান তিনি। এবার সেই ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ উইকেট নিলেন দুই ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৭ উইকেট ছিল অ্যান্ডারসনের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম