চোখের সমস্যায় থাইল্যান্ড যাচ্ছেন মোসাদ্দেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪০

মোসাদ্দেক হোসেন চোখের সংক্রমণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেনি তিনি। ঠিক একই কারণে হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে ইংল্যান্ড সফরেও যেতে পারেনি মোসাদ্দেক হোসেন। এবার বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। ক্রিকেট ক্যারিয়ারের বাধা হয়ে দাঁড়ানো চোখের সংক্রমণের চিকিৎসা নিতে এই অলরাউন্ডার যাচ্ছেন থাইল্যান্ডে।

গত আগস্টে চোখের কর্নিয়ায় সংক্রমণ দেখা যায় মোসাদ্দেকের। কিন্তু এখনও ঠিক হয়নি বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে। যদিও সেখানে একা যাচ্ছেন না তিনি। তার সঙ্গী বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। মোসাদ্দেকের মতো একই সমস্যায় ভুগছেন তিনি।

বিমানে চড়ার আগে ‘বাংলা ট্রিবিউন’কে মোসাদ্দেক বলেছেন, ‘চোখের সমস্যা এখনও রয়ে গেছে। তাই থাইল্যান্ড যাচ্ছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফিরতে পারব।’

ঝুঁকি এড়াতে জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী, ‘মঙ্গলবার থাইল্যান্ডের চিকিৎসকের সঙ্গে মোসাদ্দেক দেখা করবে। সেখানে আমাদের পরিচিত চক্ষু বিশেষজ্ঞ আছে। ওর চোখের সমস্যা খুব মারাত্মক নয়, তারপরও আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না।’

দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এ মাসের ১৬ তারিখ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তামিম-মুশফিকরা। সোমবার টেস্ট স্কোয়াড ঘোষণা হলেও সীমিত ওভারের সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়নি। সামনের দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠলে ওই স্কোয়াডে মোসাদ্দেককেও দেখা যেতে পারে। 

‘বাংলা ট্রিবিউন’কে তেমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘মোসাদ্দেক যদি দ্রুত ভালো হয়ে যায়, আর সে যদি ফিট থাকে, তাহলে ওয়ানডে ও টি–টোয়েন্টিতে খেলতে পারবে। যদিও এখনই কোনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত এক টেস্ট, ১৮ ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন মোসাদ্দেক।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম