বিপিএলের পর টেস্টে ফেরার সিদ্ধান্ত নেবেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:২০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৪

বিপিএলের পর টেস্টে ফেরার সিদ্ধান্ত নেবেন সাকিব অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে ৬ মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে দিয়েছে ৩ মাসের ছুটি। যাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। যদিও প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার ফেরার পথটাও খোলা রেখেছেন নির্বাচকরা। অবশ্য পুরোটাই নির্ভর করছে সাকিবের সিদ্ধান্তের ওপর। মঙ্গলবার সাংবাদিকদের কাছে টেস্ট ক্রিকেটে ফেরার সময়টা নির্দিষ্ট করে না বললেও সাকিব জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) পর নেবেন সিদ্ধান্ত।

সাকিবের ৬ মাসের ছুটি প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘আপাতত সাকিবকে তিন মাসের ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সাকিব যদি মনে করে প্রথম টেস্টের পর দলের সঙ্গে যোগ দেবে, তাহলে দিতে পারবে।’

সাকিব অবশ্য ‘পাওনা’ ছুটির পুরোটাই কাটাতে চান। একই সঙ্গে বিপিএলের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ছুটির বিষয়টিও আলোচনার মাধ্যমে ঠিক করবেন। মঙ্গলবার নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘৬ মাসের জন্যই আবেদন করেছি। এখন এই সিরিজের পর দুটি টেস্ট আছে শ্রীলঙ্কার বিপক্ষে। এখন পর্যন্ত এবারের দুটি টেস্টে অনুমতি দিয়েছে। এই সিরিজের পর বিপিএল শেষে চিন্তা করব যে (শ্রীলঙ্কার বিপক্ষে) ওই দুটি টেস্ট খেলব কিনা।’ সঙ্গে যোগ করলেন, ‘তারপর যদি তারা মনে করে যে, আমার খেলার দরকার বা আমার নিজেরই যদি মনে হয় মানসিকভাবে ভালো অবস্থায় আছি, তখন অবশ্যই খেলব।’

সাকিব এই মুহূর্তে পরিবার নিয়ে ছুটির সময়টা উপভোগ করতে চান, ‘আপাতত ছুটি এই দুই টেস্টের জন্য, এটুকু নিয়েই খুশি আছি। এখন এই ছুটিটাই উপভোগ করতে চাই। শ্রীলঙ্কা আসার পর যদি মনে হয় যে খেলতে পারব (টেস্ট সিরিজ), তাহলে খেলব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম