দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে মাশরাফি

রবিউল ইসলাম
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৯

দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে মাশরাফি মাশরাফি বিন মুর্তজাকে সর্বশেষ কবে দেখা গিয়েছিল সাদা পোশাকের ক্রিকেটে? প্রশ্নটার ‍উত্তর খুঁজতে ফিরতে হবে সাড়ে তিন বছর পেছনে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ বড় দৈর্ঘ্যের ক্রিকেটে খেলেছিলেন।  আগামী শুক্রবার থেকে শুরু হওয়া ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেই মাশরাফির মাঠে নামার জোরালো সম্ভাবনা। বৃহস্পতিবার খুলনায় পৌঁছে তার অনুশীলন করার কথা। শেখ আবু নাসের স্টেডিয়ামে মাশরাফির দল খুলনার প্রতিপক্ষ রংপুর।

মাশরাফি শুক্রবার মাঠে নামবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে বর্তমান চ্যাম্পিয়ন খুলনার সহকারী কোচ মনোয়ার আলী মনু প্রথম ম্যাচেই তাকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মাশরাফি অনেকদিন পর জাতীয় ক্রিকেট লিগে ফিরছে। কাল (বৃহস্পতিবার) এক বেলা অনুশীলন করে শুক্রবার প্রথম ম্যাচ খেলতে নামবে সে। আমরা এবারও শক্তিশালী দল গড়েছি। আশা করি, গতবারের সাফল্য ধরে রাখতে পারব।’

শুক্রবার প্রথম রাউন্ডের পর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে এই দুই রাউন্ড খেলার সম্ভাবনা মাশরাফির।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেই সর্বশেষ বড় দৈর্ঘ্যের ক্রিকেটে খেলা বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কের ২০১৫ সালেও জাতীয় লিগে খেলার কথা ছিল। কিন্তু সেবার তার মাঠে নামা হয়নি। ওই সময়ে টেস্টে তার ফেরা নিয়েও জল্পনা চলছিল। গুঞ্জনটা ফের ওঠে বিপিএলের চতুর্থ আসর চলার সময়। তখন রানআপ কমিয়ে বল করে সাফল্য পেয়েছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’। তাই দেশের ক্রিকেটাঙ্গনের অনেকে ধারণা করেছিলেন, টেস্ট ক্রিকেটে ফেরার জন্যই তার এমন প্রচেষ্টা।

মাশরাফি নিজে অবশ্য বেশ কয়েকবারই টেস্টে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবে কিছুদিন আগে এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘টেস্ট খেলার স্বপ্ন সবারই থাকে। আমিও এর ব্যতিক্রম নই। তবে আমাকে এর জন্য শারীরিকভাবে প্রস্তুত হতে হবে, আর তার জন্য সময় দরকার। ভাগ্যে কী আছে তা ভবিষ্যতই বলবে। তবে শুধু এটা বলতে পারি, আমি এখনও হাল ছাড়িনি।’ তার চার দিনের জাতীয় লিগে খেলার সিদ্ধান্ত কি নতুন কিছুর ইঙ্গিত?

মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব টেস্ট ক্রিকেট দিয়েই। ২০০১ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক, আর সর্বশেষ টেস্ট ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ৩৬টি টেস্ট খেলে ৭৮ উইকেট নেওয়ার পাশাপাশি রান করেছেন ৭৯৭।

দুই হাঁটুতে সাত-সাতটি অস্ত্রোপচারের ধকল সামলে আজও খেলে চলেছেন মাশরাফি। যদিও শারীরিক কারণেই টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকছেন তিনি। জাতীয় লিগে খেলার সিদ্ধান্তের কারণে ক্রিকেটাঙ্গনে প্রশ্ন, ‘তবে কি মাশরাফি টেস্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন?’ আপাতত উত্তর কারও জানা নেই। তবে লড়াকু ‘নড়াইল এক্সপ্রেস’ যদি আবার টেস্ট খেলার প্রতিজ্ঞা করেন, তাহলে বোধহয় তাকে আটকানোর কারও সাধ্য নেই!

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক