পাকিস্তানে আরও দল পাঠাতে চায় আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৩

লাহোরে সংবাদ সম্মেলনে নাজাম শেঠীর সঙ্গে আইসিসির প্রধান নির্বাহী রিচার্ডসন বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ প্রায় শেষ। কোনও ধরনের অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হয়নি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রথম পদক্ষেপ। আগামী বছর কোনও পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্তত আগামী দুই বছরে বিশ্ব একাদশের বিপক্ষে আরও দুটি সিরিজ খেলতে চায় তারা। অবশ্য আইসিসি একধাপ এগিয়ে যেতে চায়, কোনও পূর্ণ সদস্য দেশকে তারা পাঠাতে চায় পাকিস্তানে।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সুষ্ঠভাবে করতে আর্থিক বিনিয়োগ করছে আইসিসি। আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিতে রেগ ডিকাসন ও নিকোলস স্টেইনের নিরাপত্তা প্রতিষ্ঠানকে ১.১ মিলিয়ন ডলার দেবে ক্রিকেটের সর্বোচ্চ প্রতিষ্ঠান।

গত বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দেখতে লাহোরে গিয়েছিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সেখানে তিনি জানালেন পূর্ণ সদস্য দেশগুলোকে পাঠানোর বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা, ‘তিন বছরের জন্য নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে আইসিসি এরই মধ্যে বিনিয়োগের ব্যাপারে সম্মতি দিয়েছে। তবে পাকিস্তানে শুধু বিশ্ব একাদশ নয়, আরও বেশি বেশি পিএসএল ম্যাচ সেখানে হবে আশা করি। পাকিস্তান সফরে আরও পূর্ণ সদস্য দেশকে আনার ইচ্ছা আছে। স্বাভাবিক পরিস্থিতিতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর এটাই উপযুক্ত পদক্ষেপ হবে।’

বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজ কোনও সমস্যা ছাড়া শেষ হলে আগামী ২৯ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পাকিস্তানে খেলবে শ্রীলঙ্কা। নভেম্বরে সেখানে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক