ওয়ানডেতে স্মিথের চেয়ে কোহলি এগিয়ে: ক্লার্ক

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১১

ওয়ানডেতে স্মিথের চেয়ে কোহলি এগিয়ে: ক্লার্ক টেস্টের পর ঘরের মাঠে ওয়ানডেতেও অস্ট্রেলিয়াকে হারানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। ৫ ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী রবিবার। এর আগে প্রতিপক্ষ ক্যাম্প থেকে উৎসাহ পাওয়ার মতো কথা শুনলেন তাদের অধিনায়ক বিরাট কোহলি। এ সিরিজে দুই দলের অধিনায়কের মধ্যে তাকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতা মাইকেল ক্লার্ক। তার মতে, রঙিন জার্সিতে কোহলির পেছনে স্মিথ। অবশ্য টেস্টে ব্যাপারটি উল্টো।

সম্প্রতি ‍সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত খেলে চলেছেন কোহলি। ১৯৪ ওয়ানডেতে ৩০টি সেঞ্চুরি করে রিকি পন্টিংকে স্পর্শ করেছেন। ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এখন ভারতীয় অধিনায়ক দুই নম্বরে। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের ৫-০ তে হারাতে টানা সেঞ্চুরি করেছিলেন কোহলি।

অন্যদিকে টেস্টে স্মিথের রেকর্ড ভালো। কোহলির যেখানে ৪৯.৫৫ গড় রান, সেখানে স্মিথ প্রায় ৬০ এর কাছাকাছি। বছরের শুরুতে ভারতে চার টেস্টের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অসি অধিনায়ক।

দুই অধিনায়ক দুই ফরম্যাটে একে অন্যের চেয়ে এগিয়ে। ক্লার্কের মতে স্বাভাবিকভাবে সামনের কয়েকদিন চলবে তাদের দুজনকে নিয়ে তুলনা। এর আগে নিজের রায় জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, ‘সীমিত ওভারের ক্রিকেটে স্মিথের চেয়ে কোহলি এগিয়ে মনে করি আমি। কিন্তু স্মিথ একজন ভালো টেস্ট ব্যাটসম্যান বলে বিশ্বাস আমার।’

মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ক্লার্ক বলেছেন, ‘আগামী কয়েক দিন প্রত্যেকে স্মিথ বনাম কোহলির তুলনা করতে চাইবে। কিন্তু দিন শেষে একটি ব্যাপারই আসল হবে, সেটা হলো জয়। কোহলি না স্মিথ কে রান করলো সেটা ব্যাপার নয়। অধিনায়ক হিসেবে প্রত্যেকের দায়িত্ব দলকে জেতানো।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম