পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৮

পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার পাকিস্তানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত হলে আইসিসি তার সদস্য দেশগুলোকে সেখানে পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু অস্ট্রেলিয়া তাদের অবস্থান পরিষ্কার করে দিলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানালেন, নিকট ভবিষ্যতে পাকিস্তান সফরের কোনও পরিকল্পনা তার দলের নেই।

বর্তমানে নির্বিঘ্নভাবে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলছে বিশ্ব একাদশ। সবকিছু দেখে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে আইসিসি। গত বুধবার দ্বিতীয় ম্যাচটি দেখতে গিয়ে লাহোরে সাংবাদিকদের এ কথা জানান ক্রিকেটের শীর্ষ সংস্থার নির্বাহী প্রধান ডেভিড রিচার্ডসন।

তবে সাদারল্যান্ড এনিয়ে সংশয়ী। আগামী বছরের অক্টোবরে দুই দলের সিরিজ আছে। কিন্তু সেটা পাকিস্তানে হওয়ার সম্ভাবনা খুব একটা দেখছেন না ক্রিকেট অস্ট্রেলিয়ার এ কর্মকর্তা। শুক্রবার সিডনিতে তিনি বলেছেন, ‘অনেক ধাপে এ প্রক্রিয়া এগোবে। নিকট ভবিষ্যতে পাকিস্তানে আমাদের খেলার কোনও পরিকল্পনা আছে বলে দেখছি না আমি।’

পাকিস্তানে ১৯৯৮ সালের পর থেকে খেলেনি অস্ট্রেলিয়া। ওইবার তিন টেস্টের সিরিজ ১-০ তে জিতেছিল সফরকারীরা। এরপর থেকে গত এক দশকে পাকিস্তানের হোম সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে সংযুক্ত আরব আমিরাতে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম