চার বছর পর সেঞ্চুরির আনন্দ আশরাফুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৯

সেঞ্চুরির পথে লেগসাইডে আশরাফুলের একটি শট গত বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে প্রত্যাবর্তনটা তেমন ভালো হয়নি। জাতীয় ক্রিকেট লিগের কয়েকটি এবং ঢাকা প্রিমিয়ার লিগের সব ম্যাচ খেললেও জ্বলে উঠতে পারেননি, হাফসেঞ্চুরি পেয়েছিলেন মাত্র দুটি। তবে এবারের জাতীয় লিগের উদ্বোধনী দিনেই তিনি সেঞ্চুরির আনন্দে উদ্ভাসিত।

শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে আশরাফুলের ব্যাট থেকে এসেছে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে আশরাফুলের ১৯তম সেঞ্চুরির সুবাদে পাঁচ উইকেটে ২৫৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ঢাকা মেট্রো। দীর্ঘ চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে তিন অঙ্ক স্পর্শ করলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।    

আশরাফুল ফিরছেন তিন অঙ্কের তৃপ্তি নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। ওপেনার সৈকত আলী ৩৮ রান করলেও ৭৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। কিন্তু আশরাফুল আর মেহরাব হোসেনের দৃঢ়তায় ঢাকা মেট্রো দিন শেষ করেছে স্বস্তি নিয়ে। পঞ্চম উইকেটে দুজনে গড়েছেন ১৭৪ রানের জুটি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামা আশরাফুলের ১৯৪ বলের ইনিংসে ছিল ১২টি চার ও দুটি বিশাল ছক্কা। সেঞ্চুরি পূর্ণ করার কিছুক্ষণ পরই অবশ্য ফিরেছেন তরুণ পেসার মেহেদি হাসান রানার বলে কট বিহাইন্ড হয়ে। তবে মেহরাবকে আউট করতে পারেনি চট্টগ্রাম। তিনি অপরাজিত ৬৫ রানে। অন্যপ্রান্তে ছয় রান নিয়ে ব্যাট করছেন শরীফউল্লাহ। চট্টগ্রামের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন রানা ও শাখাওয়াত হোসেন।  

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম