বিপিএলে নাসির সিলেটের, মিরাজ রাজশাহীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৯

নাসির হোসেন আগামী ২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরুর আগে ‘রেডিসন ব্লু’ হোটেলের প্লেয়ার্স ড্রাফটে দলগুলো গুছিয়ে নিচ্ছে তাদের নিজেদের ঘর। শনিবার ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের খেলোয়াড়দের বেছে নেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই আইকন সহ চার দেশি খেলোয়াড়কে ভিড়িয়ে নিয়েছে দলে।

আইকন খেলোয়াড়ের সঙ্গে আরও তিন ক্রিকেটার রাখার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ার্স ড্রাফটের আগে। যেখানে নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। অন্যদিকে মেহেদী হাসান মিরাজকে পেয়েছে রাজশাহী কিংস।

বিপিএলে এবার অংশ নেওয়া দলগুলো হচ্ছে- ঢাকা ডায়নামাইটস, সিলেট সিক্সার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। প্লেয়ার ড্রাফটের আগেই দলগুলো চারজন করে দেশি খেলোয়াড় রাখার সুযোগ পেয়েছে।

চার দেশি খেলোয়াড়কে নিয়ে দলগুলো:

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ ও মেহেদী মারুফ।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, আরিফুল হক ও মোশাররফ হোসেন।

রাজশাহী কিংস: মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ও সোহাগ গাজী।

সিলেট সিক্সার্স: সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস ও সাইফউদ্দিন।

চিটাগং ভাইকিংস: সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ও শুভাশীষ রায়।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম