টেস্টকে বিদায় বললেন দুমিনি

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৪

জেপি দুমিনি ইংল্যান্ড সফরের প্রথম টেস্টের পর তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দেশে। দক্ষিণ আফ্রিকায় ফিরেই হয়তো ভাবনাটা শুরু করেন জেপি দুমিনি। শেষমেশ সিদ্ধান্তও নিয়ে ফেললেন প্রোটিয়া ব্যাটসম্যান। শনিবার ঘোষণা দিলেন, টেস্ট ক্রিকেট আর খেলবেন না তিনি। সাদা পোশাককে বিদায় জানালেও দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত ওভারের খেলা চালিয়ে যাবেন দুমিনি।

চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। লর্ডসের প্রথম টেস্টে প্রোটিয়াদের একাদশে ছিলেন দুমিনি। যদিও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, প্রথম ইনিংসে ১৫ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২ রান। দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে চলে যাওয়া ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। লর্ডসের ওই টেস্টটাই তাই হয়ে রইল দুমিনির ক্যারিয়ারের শেষ পাঁচ দিনের ম্যাচ।

শুধু টেস্ট নয়, একেবারে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন দুমিনি। দীর্ঘ ১৬ বছর কাটানো কেপ কোরবাসের হয়েও আর সাদা পোশাকে দেখা যাবে না তাকে। অবসরের ঘোষণা দিয়েছেন দুমিনি এভাবে, ‘অনেক লম্বা ও সতর্ক আলোচনা শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথম শ্রেণি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার। দেশের হয়ে ৪৬ টেস্টে এবং কেপ কোবরাসের হয়ে পারফরম করাটা সবসময় উপভোগ করেছি, যেটা আমার জন্য অনেক গর্বের।’

সীমিত ওভার ক্রিকেটের দিকে বেশি নজর দিতেই অবসরের সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দুমিনির, ‘সামনের বছরগুলোতে আমার নজর থাকবে সীমিত ওভারে দক্ষিণ আফ্রিকা ও কেপ কোবরাসের হয়ে সাফল্য। একই সঙ্গে আমার ছোট্ট পরিবারের সঙ্গে সময় কাটানোর।’

২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট আঙিনায় পা রাখেন দুমিনি। ২০১৭ সালে শেষ হওয়া এই পথচলায় তিনি খেলেছেন ৪৬ টেস্ট। যেখানে ব্যাট হাতে ৬ সেঞ্চুরিতে ৩২.৮৫ গড়ে করেছেন ২,১০৩ রান। পার্ট-টাইম বোলার হিসেবেও ছিলেন দুর্দান্ত, যার প্রমাণ তার নামের পাশে যোগ হওয়া ৪২ উইকেট। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম