বিপিএলে চোখ রেখে তরুণদের বিশ্বকাপ প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯

বিপিএলে চোখ রেখে তরুণদের বিশ্বকাপ প্রস্তুতি আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে বসবে যুব বিশ্বকাপ ক্রিকেটের আসর। এই প্রতিযোগিতার প্রস্তুতি ক্যাম্প এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন জাতীয় ক্রিকেট লিগে অংশ নিলেও বাকি সদস্যরা অনুশীলন করছেন ক্যাম্পে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে আফগানিস্তানকে। পাশাপাশি বিপিএল তো আছেই।

গত শনিবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে কয়েকজন তরুণ ক্রিকেটার খুঁজে পেয়েছেন দল। ব্যাটসম্যান সাইফ হাসান ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে কিনেছে খুলনা টাইটানস। চিটাগং ভাইকিংস দলে টেনেছে পেস বোলিং অলরাউন্ডার ইয়াসিন আরাফাত মিশু ও অফস্পিনার নাঈম হাসানকে। রাজশাহী কিংসে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার কাজী অনিক ইসলাম।

মিশু ও অনিকের বিশ্বাস, বিশ্বকাপের প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে বিপিএল। সোমবার মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলনের ফাঁকে অনিক সাংবাদিকদের বলেছেন, ‘বিপিএলে খেলে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারবো। বড় মাপের ব্যাটসম্যানদের বিপক্ষে আমাকে বোলিং করতে হবে। তখন বুঝতে পারবো, কোন ডেলিভারি বেশি কার্যকর। গেইলের বিপক্ষে বোলিং করলে বুঝতে পারবো তিনি কোন জায়গায় দুর্বল, আর কোনটি তার শক্তির জায়গা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিপিএলে খেললে বিশাল অভিজ্ঞতা নিয়েই বিশ্বকাপে যেতে পারবো।’

তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মিশুও বিপিএলে সুযোগ পেয়ে দারুণ খুশি, ‘এটা ভেবে ভালো লাগছে যে আমার সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের চার বন্ধুও বিপিএলে সুযোগ পেয়েছে। বিপিএলে খেললে সেটা হবে আমাদের জন্য প্লাস পয়েন্ট। বিশ্বকাপের আগে আমাদের কোনও সিরিজ নেই। বিপিএলে বড়দের সঙ্গে খেলে অনেক কিছু শিখতে পারবো।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের