রুবেল-তামিমকে ছাড়াই টাইগারদের প্রথম অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৩

প্রথম দিনের অনুশীলনে ব্যাটিংকে প্রাধান্য দিয়েছে বাংলাদেশ অনাপত্তিপত্র বা এনওসি না পাওয়ায় এখনও দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি পেসার রুবেল হোসেন। দলের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল রওনা দিয়েছেন দেরিতে। তাই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই প্রোটিয়াদের মাটিতে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। 

সোমবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছে প্রথম দিনটা বিশ্রাম নিয়েছে টাইগাররা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে একটায় শুরু হয় অনুশীলন। বেনোনিতে নতুন জার্সি গায়ে ক্রিকেটাররা ছিলেন ফুরফুরে মেজাজে। বৃহস্পতিবার এই শহরেই শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ খেলবে ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে।

রুবেল কবে যোগ দেবেন, তা অনিশ্চিত। তবে মঙ্গলবারই তামিমের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বেনোনি থেকে জানিয়েছেন, ‘আজ (মঙ্গলবার) বেলা পৌনে একটা থেকে বাংলাদেশ দল অনুশীলন করেছে। আজ বিকেলেই তামিমের পৌঁছানোর কথা। আগামীকালের অনুশীলনে তাকে পাওয়া যাবে।’

অনুশীলনের ফাঁকে চলছে আলোচনা ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে শুরু হবে প্রথম টেস্ট। ৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচেও টাইগারদের প্রতিপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। ১৫, ১৮ ও ২২ অক্টোবর তিনটি ওয়ানডের ভেন্যু কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডন। এরপর ২৬ ও ২৯ অক্টোবর ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৩০ অক্টোবর টাইগারদের দেশে ফেরার কথা। 

বিশ্রাম নেওয়ায় টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম