প্রস্তুতিতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৪

প্রস্তুতিতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। দুই ম্যাচের এ সিরিজের আগে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে তারা। বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। টাইগারদের প্রতিপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। ১৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৪ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়েছেন। সৌম্য সরকার ও ইমরুল কায়েস ক্রিজে থেকে রান তুলছেন।

টাইগারদের প্রতিপক্ষ দলে তেমন পরিচিত কেউ নেই। স্বাগতিক দলের অধিনায়ক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া এইডেন মারক্রাম। এই দলে তরুণ ক্রিকেটারের সংখ্যাই বেশি।

ভিসা জটিলতায় এখনও দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি পেসার রুবেল হোসেন। গত সোমবার দুপুরে জোহানেসবার্গে পৌঁছায় টাইগাররা। তবে তামিম ইকবাল পরে রওনা হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন মঙ্গলবার বিকেলে। বুধবার দলের ১৪ ক্রিকেটার অনুশীলন করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে।

পচেফস্ট্রুমে প্রথম টেস্টের পর ৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও শফিউল ইসলাম।

ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ : এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুলে চেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবায়ের হামসা, হেইনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লোয়ানডিসওয়া জুমা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম