চোট পেয়ে মাঠের বাইরে তামিম

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৩

তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসান নেই। যাতে ব্যাটিংয়ে দায়িত্ব আরও বেড়ে গেছে তামিম ইকবালের। বাংলাদেশের জার্সিতে রানের মধ্যে থাকা এই ওপেনারের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে। কিন্তু সিরিজ শুরুর আগেই ধাক্কা খায় বাংলাদেশ তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের শুরুতে। পেশীতে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তামিমকে।

বেনোনিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ১৩ বল খেলে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছেড়ে যান তামিম। তাতে চিন্তার মেঘ জন্মে বাংলাদেশের আকাশে। দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম ‘স্পোর্ট টুয়েন্টিফোর’ জানিয়েছে, পেশীতে চোট পেয়েছেন তামিম। প্রাথমিক অবস্থায় চোটের বিষয়ে বিস্তারিত ‍কিছু জানা যায়নি। বাংলাদেশি ওপেনারের অবস্থা জানা যাবে স্ক্যানের ফল পাওয়ার পর।

যদিও ‘স্পোর্ট টুয়েন্টিফোর’ বাংলাদেশ দলের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তামিমের চোটটা খুব একটা ‘গুরুতর নয়’। ‘ভালো আছেন’ ২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। স্পোর্ট টুয়েন্টিফোর

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম