তামিমের চোট নিয়ে সংশয় কাটেনি

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৩

তামিমের চোট নিয়ে সংশয় কাটেনি প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই তামিম ইকবালের চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশ দলকে। ডান উরুর পেশিতে টান পড়ায় মাত্র ১৩ বল খেলে মাঠের বাইরে চলে যান টাইগারদের সেরা ওপেনার। শুক্রবার তামিমের চোটের অবস্থা জানতে স্ক্যান করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে চোটের সর্বশেষ অবস্থা।

বেনোনিতে ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে দ্রুত একটি রান নিতে গিয়ে পেশিতে টান লাগে তামিমের। এরপর বাধ্য হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।

বৃহস্পতিবার সারা দিন চিকিৎসার পর তামিমের চোটের অবস্থা জানতে স্ক্যান করা হয়। বিসিবির এক মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে চূড়ান্ত রিপোর্ট।’

তামিম মাত্র পাঁচ রান করে বেরিয়ে এলেও প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম, মুমিনুল হক ও সাব্বির রহমানের হাফসেঞ্চুরিতে ৭ উইকেট ৩০৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। দ্বিতীয় দিনে পেসাররাও জ্বলে উঠেছেন বল হাতে।-ক্রিকবাজ। 

এফআইআর/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম