পুলিশের হাতে আটক স্টোকস

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৫

বেন স্টোকস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের চতুর্থ ওয়ানডে দলে থাকবেন না বেন স্টোকস। রবিবার স্বাগতিকদের তৃতীয় ওয়ানডে জয়ের পর ব্রিস্টলে এক ‘অপ্রীতিকর’ ঘটনায় সংশ্লিষ্ট থাকায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে মারপিট করার অভিযোগে টেস্ট সহঅধিনায়ককে সারারাত কারাগারে আটক রাখা হয়। তবে তদন্ত সাপেক্ষে কোনও অভিযোগ ছাড়াই সকালে মুক্তি দেওয়া হয় স্টোকসকে।

অ্যাভন ও সমারসেট পুলিশ নিশ্চিত করেছে, শারীরিকভাবে এক ব্যক্তিকে আঘাত করার অভিযোগে ২৬ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি হতে পারে ৫ বছরের কারাদণ্ড। অবশ্য সবার আগে পুলিশ এনিয়ে তদন্ত করবে। ঘটনার সময় স্টোকসের সঙ্গে থাকলেও গ্রেফতার করা হয়নি অ্যালেক্স হেলসকে, তিনি স্বেচ্ছায় তদন্ত কাজে পুলিশকে সাহায্য করবেন। এজন্য দুজনই বুধবারের ম্যাচে খেলতে পারবেন না। মঙ্গলবার সকালে অনুশীলনেও দেখা যায়নি তাদের।

ব্রিস্টলের এমবার্গো নাইট ক্লাবে রবিবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে স্টোকসকে ধরে নিয়ে যায় পুলিশ। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়েছে।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড স্টোকসের আটক হওয়া নিশ্চিত করেছে এক বিবৃতিতে, ‘সোমবার মধ্যরাতে ব্রিস্টলে এক ঘটনায় স্টোকসকে গ্রেফতার করা হয়েছিল। তাকে সারারাত আটকে রাখা হয় এবং তদন্ত সাপেক্ষে কোনও অভিযোগ ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। লন্ডনে দলের সঙ্গে যোগ দেবে না সে। স্টোকসের সঙ্গে ওই রাতে হেলসও ছিল। সেও সকালে অনুশীলন করেনি। পুলিশকে তদন্তের কাজে সহায়তা করতে ব্রিস্টলে ফিরে গেছে সে।’

অপ্রীতিকর ঘটনার ব্যাপারে বিস্তারিত জানাতে চায়নি ইসিবি। তবে সর্বশেষ খবর দিয়ে যাবে তারা।

ওয়ানডে অধিনায়ক এউইন মরগান স্বীকার করেছেন, এ ঘটনা তাদের মনোযোগে কিছুটা হলেও ব্যাঘাত ঘটিয়েছে। কিন্তু তারা সিরিজ জয়ের জন্য মরিয়া, ‘সবচেয়ে বড় ব্যাপার, সিরিজ জয়ের ম্যাচ এটা। আমার মনে হয় তাদের শূন্যতা পূরণ করার মতো শক্তিশালী দল আছে আমাদের। আশা করি এটা আমাদের খেলায় প্রভাব ফেলবে না।’

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এবারই প্রথম নয় স্টোকসের বিরুদ্ধে। ২০১২ সালে মাঝরাতে তাকে গ্রেফতার করা হয় এবং পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দেয়। মাঝরাতে মদ্যপান করায় ২০১৩ সালে ইংল্যান্ড লায়ন্সের সফর থেকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। পরের বছর ড্রেসিংরুমের লকারে ঘুষি মেরে হাত ভেঙে বিশ্ব টি-টোয়েন্টি খেলা হয়নি স্টোকসের। টেলিগ্রাফ, বিবিসি, দ্য গার্ডিয়ান

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম