এলগার-মারক্রামের হাফসেঞ্চুরিতে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৪

হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ডিন এলগার লাঞ্চের পরও একই অবস্থা বাংলাদেশের। এখনও পর্যন্ত উইকেটের দেখা পায়নি টস জিতে ফিল্ডিংয়ে নামা টাইগাররা। দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মারক্রামের ব্যাটে ছুটছে দক্ষিণ আফ্রিকার রানের চাকা। দুজনই পূরণ করেছেন হাফসেঞ্চুরি। পচেফস্ট্রুম টেস্টের প্রথম ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের স্কোর কোনও উইকেট না হারিয়ে ১৪৬।

প্রথম সেশনে এলগার তার ৯ নম্বর হাফসেঞ্চুরি পেয়েছেন ৮৬ বলে ৫টি চারে। অন্য প্রান্তে থাকা অভিষিক্ত মারক্রামও পরে তুলে নিয়েছে তার টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।

সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশের এ কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় টেস্ট দলে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহকে। উইকেটরক্ষকেও এসেছে বদল, মুশফিকুর রহিমের বদলে গ্লাভস পরেছেন লিটন দাস। শফিউল ও মোস্তাফিজের সঙ্গে পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ। দলে একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকার হয়ে মারক্রামের সঙ্গে টেস্টে অভিষেক হয়েছে ডানহাতি পেসার অ্যান্ডিল ফেলুকোয়াইয়োর।

২০০২ সালের পর এই সেনওয়েস পার্কে দ্বিতীয়বার টেস্ট হতে যাচ্ছে। ১৫ বছর আগেও এ ভেন্যুর একমাত্র টেস্টে খেলেছিল দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো নয়, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আগের দুটি সফরের চারটি টেস্টেই ইনিংস ব্যবধানে হার মেনেছিল টাইগাররা। তবে এখন বাংলাদেশ বদলে যাওয়া এক দল। ঘরের মাঠে যেমন সাফল্য পাচ্ছে, তেমনি বিদেশেও ভালো খেলছে আগের চেয়ে। কয়েক বছরের ধারাবাহিক সাফল্যই আত্মবিশ্বাসী করে তুলেছে মুশফিকুর রহিমদের।

দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানো অসম্ভব মনে করেন না বাংলাদেশি অধিনায়ক। নিজেদের সেরাটা দিলে বিশ্বের যে কোনও দলকে হারানো সম্ভব বিশ্বাস করেন মুশফিক।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি:

সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম

অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন

অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম