অবশেষে উইকেট পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৫

দ্বিতীয় দিন আমলাকে ফেরালো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাছে পাত্তা পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। প্রথমে ভুগিয়েছিলেন ডিন এলগারের সঙ্গে এইডেন মারক্রাম। প্রথম দিন দ্বিতীয় সেশনের শেষদিকে এসে ওই জুটি ভেঙেছিল রান আউটে। এরপর এলগারকে নিয়ে বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছিলেন হাশিম আমলা। অবশেষে দুই সেশন পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেট পেলো সফরকারীরা। আমলাকে ফিরিয়ে দ্বিতীয় দিনের প্রথম উইকেট পেলো বাংলাদেশ। প্রথম ইনিংসে ১১৯ ওভারে ২ উইকেটে ৪১২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। 

৬৮ রানে শুক্রবার মাঠে নামেন আমলা। প্রথম সেশনের পুরোটা সময় এলগারের সঙ্গে দাপট দেখান এ ডানহাতি ব্যাটসম্যান। পেয়ে যান ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। দেশের সর্বাধিক সেঞ্চুরিয়ানের তালিকায় আমলা ১৪৩ বল খেলে স্পর্শ করেছেন গ্রায়েম স্মিথকে। এখন কেবল তার সামনে জ্যাক ক্যালিস (৪৫)।

তবে দ্বিতীয় সেশনে এসে শফিউল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হন আমলা। তার ১৩৭ রানের ইনিংস ছিল ২০০ বলের, ১৭ চার ও ১ ছয়ে সাজানো। আউট হওয়ার আগে এলগারের সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন আমলা।  

১২৮ রানে দ্বিতীয় দিন খেলতে নেমে এলগার প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানি পাচ্ছেন। এরই মধ্যে ক্যারিয়ার সেরা রান করে ফেলেছেন প্রোটিয়া এ ওপেনার। গত মার্চে ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান করেছিলেন প্রোটিয়া ওপেনার। বাংলাদেশের বিপক্ষে সেটাকে ছাড়িয়ে প্রথমবার রান করেন ১৫০ এর ঘরে।

প্রথম টেস্টের শুরুর দিনটা চওড়া হাসি নিয়েই শেষ করেছিল স্বাগতিকরা। আর বাংলাদেশকে ডুবতে হয় হতাশায়। এলগারের সেঞ্চুরি ও এইডেন মারক্রামের (৯৭) ১৯৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর এলগারের সঙ্গে আমলার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ উইকেটে ২৯৮ রানে প্রথম দিন শেষ করে প্রোটিয়ারা।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি

সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম

অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন

অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম