জাতীয় লিগে নাদিফের অনবদ্য ১৬৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬

দারুণ এক সেঞ্চুরি এসেছে নাদিফের ব্যাট থেকে ১৯তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে বৃষ্টির বাধা এড়িয়ে দারুণ সেঞ্চুরি করেছেন নাদিফ চৌধুরী। তার ১৬৬ রানের চমৎকার ইনিংসে ভর করে খুলনার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ঢাকার সংগ্রহ সাত উইকেটে ৪৮৪ রান।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার উইকেটে ১৩২ রানে দিন শুরু করা ঢাকার ইনিংসকে পাঁচ শ’র কাছাকাছি নিয়ে যেতে সবচেয়ে বড় অবদান নাদিফের। সপ্তম উইকেটে মোশাররফ হোসেনের সঙ্গে ২২৭ রানের বিশাল জুটি গড়েছেন তিনি।

দিনের খেলা শেষ হওয়ার মাত্র ১০ বল আগে আউট হওয়া নাদিফ ক্রিজে ছিলেন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। তার ২৩৯ বলের আক্রমণাত্মক ইনিংসটি নির্মিত ১৭টি চার ও ছয়টি বিশাল ছক্কায়।

দিনশেষে ৯৮ রানে অপরাজিত মোশাররফের সামনে সেঞ্চুরির হাতছানি। তাইবুর রহমানের ৭৯ আর শুভাগত হোমের ৬৬ রানের দুটো কার্যকর ইনিংসও বড় সংগ্রহ এনে দিয়েছে ঢাকা বিভাগকে। চট্টগ্রামের পক্ষে মেহেদি হাসান তিনটি ও আল আমিন হোসেন দুটি উইকেট নিয়েছেন।

দুই দিন চলে গেলেও তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচে একটি বলও হতে পারেনি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট-চট্টগ্রাম এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল-রংপুর ম্যাচে টসই হতে পারেনি এখনও!  

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম