বাংলাদেশের চাই ৪২৪ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৭, ১৮:২৯আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৮:৪২

দিনের শুরুতে আমলার উইকেট নেন মোস্তাফিজ দক্ষিণ আফ্রিকায় টেস্টে প্রথমবার দ্বিতীয় ইনিংস খেলতে নামছে বাংলাদেশ। তাদের সামনে ৪২৪ রানের বড় টার্গেট দিয়েছে স্বাগতিকরা। রবিবার চতুর্থ দিন দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে ৬ উইকেটে ২৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান করার পর বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। জবাবে প্রথম ইনিংসে ৩২০ রান করেছিল সফরকারীরা।

২ উইকেটে ৫৪ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ২৩০ রানের লিডকে তারা বাড়িয়ে নিয়েছে দ্বিতীয় সেশনেরও কিছু সময় পর্যন্ত। দিনের শুরুতেই হাশিম আমলাকে ((২৮) লিটন দাসের ক্যাচ বানান মোস্তাফিজুর রহমান। এরপর তেম্বা বাভুমাকে নিয়ে দাঁড়িয়ে যান ফাফ ডু প্লেসিস। দেড়শ রানের জুটির আভাস দিয়ে লাঞ্চ বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই অনিয়মিত বোলার মুমিনুল হকের স্পিনে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় প্রোটিয়ারা। ১০ রানে হারায় ৩ উইকেট।

৮১ রানে মুমিনুলের এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ডু প্লেসিস। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি প্রোটিয়া অধিনায়ক। ভাঙে ১৪২ রানের জুটি। এরপর নামে বৃষ্টি। আধা ঘণ্টা পর আবার শুরু হয় খেলা। যেখানে শেষ করেছিলেন, সেখানেই শুরু করলেন মুমিনুল। তার আরও টানা দুই ওভারে বাভুমা ও কুইন্টন ডি কককে ফেরান তিনি। বাভুমা ৭১ রানে আউট হন।

২২২ রানে ৬ উইকেট হারানোর পর আরও ২৫ রান দলীয় স্কোরবোর্ডে যোগ হলে ডু প্লেসিস ইনিংস ঘোষণা করে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম