৩ উইকেট নেই বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৭, ১৯:১৬আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ২০:৪০

৩ উইকেট নেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৪২৪ রানের কঠিন লক্ষ্যে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দল রানের খাতা না খুলতেই হারায় ২ উইকেট। মর্নে মরকেলের পেসে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ ও শেষ বলে আউট হন তামিম ইকবাল ও মুমিনুল হক। ৪ বল খেলে সরাসরি বোল্ড হন তামিম। দ্বিতীয় বলে মুমিনুলের এলবিডাব্লিউ। পরের ওভারে মরকেল তার তৃতীয় উইকেট পেতে পারতেন, কিন্তু পায়ের নো বলের কারণে মুশফিকুর রহিমের বোল্ড বাতিল হয়। জীবন পাওয়া বাংলাদেশি অধিনায়কের সঙ্গে ইমরুল কায়েস ওই ধাক্কা সামাল দিচ্ছিলেন। তবে চা বিরতির ঠিক আগেই কেশব মহারাজের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দেন তিনি ৩২ রান করে। ১৫.৩ ওভার শেষে ৩ উইকেটে ৪৯ রান করেছে সফরকারীরা।

এর আগে চতুর্থ দিন দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে ৬ উইকেটে ২৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান করার পর বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। জবাবে প্রথম ইনিংসে ৩২০ রান করেছিল সফরকারীরা।

২ উইকেটে ৫৪ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ২৩০ রানের লিডকে তারা বাড়িয়ে নিয়েছে দ্বিতীয় সেশনেরও কিছু সময় পর্যন্ত। দিনের শুরুতেই হাশিম আমলাকে ((২৮) লিটন দাসের ক্যাচ বানান মোস্তাফিজুর রহমান। এরপর তেম্বা বাভুমাকে নিয়ে দাঁড়িয়ে যান ফাফ ডু প্লেসিস। দেড়শ রানের জুটির আভাস দিয়ে লাঞ্চ বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই অনিয়মিত বোলার মুমিনুল হকের স্পিনে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় প্রোটিয়ারা। ১০ রানে হারায় ৩ উইকেট।

৮১ রানে মুমিনুলের এলবিডাব্লিউর ফাঁদে পড়েন ডু প্লেসিস। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি প্রোটিয়া অধিনায়ক। ভাঙে ১৪২ রানের জুটি। এরপর নামে বৃষ্টি। আধা ঘণ্টা পর আবার শুরু হয় খেলা। যেখানে শেষ করেছিলেন, সেখানেই শুরু করলেন মুমিনুল। তার আরও টানা দুই ওভারে বাভুমা ও কুইন্টন ডি কককে ফেরান তিনি। বাভুমা ৭১ রানে আউট হন।

২২২ রানে ৬ উইকেট হারানোর পর আরও ২৫ রান দলীয় স্কোরবোর্ডে যোগ হলে ডু প্লেসিস ইনিংস ঘোষণা করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম