শ্রীলঙ্কাকে বিপদে রেখেছে পাকিস্তানের স্পিনাররা

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০১৭, ২০:২৭আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ২০:২৭

স্বস্তির ইনিংস খেলার পথে হ্যারিসের মিড অনে একটি শট টেস্ট অভিষেকে হ্যারিস সোহেলের সহিষ্ণু ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৩ রানের লিড পায় পাকিস্তান। বাঁহাতি এ ব্যাটসম্যান না দাঁড়ালে উল্টো লিড পেতে পারতো লঙ্কানরা। অবশ্য অল্প রানের লিড পেলেও দিন শেষে হাসছে পাকিস্তান। কারণ তাদের তিন স্পিনার ইয়াসির শাহ, আসাদ শফিক ও হ্যারিস সোহেলের বোলিংয়ে নড়বড়ে হয়ে পড়েছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৬৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে তারা।

৪ উইকেটে ২৬৬ রানে রবিবারের খেলা শুরু করেছিল পাকিস্তান। আজহার আলী সেঞ্চুরির হাতছানি পেয়েছিলেন, কিন্তু রঙ্গনা হেরাথে তৃতীয় শিকার হন তিনি ৮৫ রানে।

আজহার আউট হওয়ার পর বিপর্যয়ের মুখোমুখি হয় পাকিস্তান। সুরাঙ্গা লাকমল  ও নুয়ান প্রদীপের পেসের সঙ্গে হেরাথের স্পিনে ৯৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারানোর ধাক্কা তারা কাটিয়ে ওঠে হ্যারিসের ধীরস্থির ব্যাটিংয়ে।

শ্রীলঙ্কাকে অস্বস্তিতে রেখেছেন ইয়াসির ৩৪০ রানে ৮ উইকেট পড়ার পর পাকিস্তানকে এগিয়ে রাখতে হাসান আলীকে নিয়ে তারা ৫০ রানের জুটি বেশ ভালো অবদান রেখেছিল। এরপর হ্যারিসকে উপযুক্ত সঙ্গ দেন মোহাম্মদ আব্বাস ৩৪ বলে মাত্র ১ রান করে। ১৬১ বলে ৭৬ রানে প্রদীপের শিকার হন হ্যারিস। শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে ৪২২ রানে অলআউট হয় পাকিস্তান।

হেরাথ ৫ উইকেট নেন ৪০ ওভারে ৯৩ রান দিয়ে। দুটি করে উইকেট পান প্রদীপ ও লাকমল।

মাত্র ৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বিপদে পড়েছে শ্রীলঙ্কাও। দলের ২০ থেকে ৬৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে তারা। ইয়াসির শাহ দুটি উইকেট নেন, একটি করে পেয়েছেন বাকি দুই স্পিনার হ্যারিস ও আসাদ শফিক। ৬ উইকেট হাতে রেখে ৬৬ রানে এগিয়ে থেকে সোমবার পঞ্চম দিনের খেলা শুরু করবে লঙ্কানরা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী