দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ২১:১৯আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২১:৪৫

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মুশফিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাজে বোলিংয়ের পাশাপাশি শেষদিন বাংলাদেশের ব্যাটিং ধসে খুবই হতাশ মুশফিক। ৯০ রানে অলআউট! বিশ্বাসই যেন হচ্ছিল না তার। এমন ঘটনা কবে ঘটেছে সেটা মনে নেই মুশফিকের। যদিও ২০০৭ সালের জুলাইয়ে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ১০০’র নিচে বাংলাদেশের অলআউট হওয়ার ইনিংসে মুশফিক ছিলেন দলে। ৬২ রানের সর্বনিম্ন হারের লজ্জা পেয়েছিল সফরকারীরা। তাই ১০ বছর আগের লজ্জাকে ছাপিয়ে গেছে পচেফস্ট্রুমের ব্যাটিং বিপর্যয়। আর এমন অসহায় আত্মসমর্পণের পর বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন মুশফিক।

ব্যাটিং লজ্জা নিয়ে মুশফিক বলেছেন, ‘আমি মনে করতে পারছি না শেষ কবে ১০০ এর নিচে আমরা অলআউট হয়েছি। এটা খুব হতাশার। সত্যি বলছি, মনে পড়ছে না শেষবার কবে এমন ব্যাটিং করেছি আমরা। পঞ্চম দিন তাদের বোলারদের মোকাবিলা করা সহজ হবে না জানতাম, যদিও উইকেট ভালো ছিল। আজ (সোমবার) অন্তত আরও দুই সেশন ব্যাট করতে পারব ভেবেছিলাম।’

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মুশফিক, ‘আমি সত্যিই কষ্ট পেয়েছি। আমার দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। কিন্তু পরের টেস্টে আমাদের আরেকটি সুযোগ আছে, সেখানে আমাদের অনেক ভালো কিছু করতে হবে। গত দুই বা তিন বছরে আমরা যে সম্মান অর্জন করেছি সেটা ধরে রাখতে হেব। নয়তো লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে আমাদের।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম