চারদিনের টেস্ট নিয়ে বিভক্ত দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৭, ১৯:০১আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৯:০১

চারদিনের টেস্ট নিয়ে বিভক্ত দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কিন্তু এ ম্যাচ দিয়ে দিনবদলের অগ্রদূত হওয়ার পরিকল্পনা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চারদিনের টেস্ট আয়োজন করতে চায় তারা। অবশ্য যিনি এই ভাবনা মাথায় এনেছিলেন, সেই হারুন লরগাত এখন প্রধান নির্বাহীর পদে নেই। গত বৃহস্পতিবার বোর্ডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন তিনি। তারপরও চারদিনের ম্যাচ আয়োজন করে টেস্টে বিপ্লব ঘটাতে চান বোর্ডের বর্তমান কর্মকর্তারা। কিন্তু বোর্ড তাদের মতো করে পদক্ষেপ নিলেও এনিয়ে দ্বিমত পোষণ করেছে ক্রিকেটাররা।  

আগামী সপ্তাহে নিউজিল্যান্ডে প্রধান নির্বাহীদের সম্মেলনে চারদিনের টেস্টকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আইসিসির কাছে সুপারিশ করবেন ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা থাবাং মোরেও। বোর্ড প্রেসিডেন্ট ক্রিস নেনজানি তাকে সঙ্গ দেবেন। তারও চাওয়া হোক চারদিনের টেস্ট, ‘আমরা একটি প্রতিষ্ঠান এবং যখন প্রতিষ্ঠান কোনও ধ্যানধারণা পায় তখন সেটা আর কোনও একক ব্যক্তির থাকে না। আমরা প্রতিষ্ঠান হিসেবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’

তবে যারা প্রতিষ্ঠানের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করবেন, সেই ক্রিকেটারদের মতামত জানতে চায়নি সিএসএ। দক্ষিণ আফ্রিকান টিম ম্যানেজমেন্টের সঙ্গে কিছু আলাপ আলোচনা করেছিলেন লরগাত, তখন কোচ ছিলেন রাসেল ডোমিঙ্গো। তবে খেলোয়াড়দের সঙ্গে এনিয়ে কখনও আলোচনার টেবিলে বসা হয়নি তার। এ বিষয়টি উল্লেখ করে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টনি আইরিশ বলেছেন, ‘লরগাত চলে যাওয়ার আগে আমিও এই ব্যাপার নিয়ে শঙ্কা প্রকাশ করেছি বোর্ডের কাছে, ঠিকঠাক আলোচনা হয়নি দুই পক্ষের মধ্যে। এখানে ক্রিকেটের অনেক ক্ষেত্র জড়িত। একটি ফরম্যাটে অনেক বড় পরিবর্তন। চারদিনের এবং দিবারাত্রির টেস্ট, এমন এক দলের বিপক্ষে যারা কখনও গোলাপি বলে খেলেনি। দুটি নতুন বিষয় একসঙ্গে যুক্ত হচ্ছে, এটা অবশ্যই দুশ্চিন্তার।’

বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুম টেস্টে শেষদিন সকালে ৮৪ মিনিট খেলেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের ঐতিহাসিক ফরম্যাট চারদিনের হয়ে গেলে এমন উত্তেজনা থাকবে না মনে করেন অধিনায়ক ফাফ দু প্লেসিস ও ওপেনার ডিন এলগার। টেস্ট আগের মতোই থাকা উচিত মত তাদের।

সোমবার বাংলাদেশের বিপক্ষে জয়ের পর দু প্লেসিস বলেছেন, ‘আমি পাঁচদিনের টেস্ট ক্রিকেটের ভক্ত। আমি বিশ্বাস করি সেরা টেস্ট ম্যাচগুলো শেষদিনের শেষ ঘণ্টা পর্যন্ত যায়। এটাই টেস্ট ক্রিকেটের বিশেষত্ব। পাঁচদিনে বোলারদের অনেক বেশি বল করতে হয় এবং ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলার সুযোগ পায়। এই ম্যাচে (পচেফস্ট্রুম টেস্ট) পঞ্চম দিন দরকার ছিল। গতকাল (রবিবার) তো বৃষ্টিতেই গেল দিনের অনেক সময়, ম্যাচটা চারদিনের হলে খুব হতাশার ব্যাপার হতো। তাই আমি পাঁচদিনের টেস্টের পক্ষে।’

টেস্ট ক্রিকেট এতদিন যেভাবে চলে এসেছে, সেটাই চালিয়ে যাওয়ার পক্ষে এলগার। কেন এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে প্রশ্ন রাখছেন তিনি, ‘আমি পাঁচদিনের টেস্টে দক্ষ, আমার মতে অবশ্যই আগের মতো থাকা উচিত। আপনি বিশ্বের যেখানেই খেলেন না কেন, টেস্ট ক্রিকেট অনেকেই ভালোভাবে দেখে। পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য আরও কয়েকটি ফরম্যাট আছে। কেন টেস্ট ক্রিকেটকে ভুগতে হবে? আশা করি  টেস্ট ক্রিকেট পাঁচদিনের ফরম্যাটেই থাকবে।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম