এবারের বিপিএলে জ্বলে ওঠার প্রত্যাশা সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ২০:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২১:০৫

ঢাকা ডায়নামাইটসের নতুন জার্সিতে সাকিব বিপিএলের প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তিনি। তবে গত দুই আসরে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। গতবার সাকিবের দল ঢাকা ডায়নামাইটস শিরোপা জিতলেও তার পারফরম্যান্স ছিল সাদামাটা। এবারের বিপিএলে তাই ব্যাট-বল হাতে জ্বলে ওঠার প্রত্যয় বিশ্বসেরা অলরাউন্ডারের কণ্ঠে।

গতবার ১৪ ম্যাচ খেলে ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২২৬ রান করেছিলেন সাকিব, তবে হাফসেঞ্চুরি ছিল না একটিও। তৃতীয় আসরেও রংপুর রাইডার্সের পক্ষে ব্যাট হাতে তার পারফরম্যান্স তেমন ভালো ছিল না। সেবার ১১ ম্যাচে করেছিলেন মাত্র ১৩৬ রান। যদিও বল হাতে জ্বলে উঠে শিকার করেছিলেন ১৮ উইকেট।

এবার ঢাকা ডায়নামাইটসকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্স ভালো করতে উন্মুখ সাকিব। বৃহস্পতিবার দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘বিপিএলে প্রথম দুই বছর আমার ব্যক্তিগত পারফরম্যান্স ভালো করার লক্ষ্য ছিল, আর শেষ দুই বছর লক্ষ্য ছিল দলকে ঘিরে। এবার দলীয় আর ব্যক্তিগত দুদিকেই ভালো করার চেষ্টা থাকবে। এটা সত্যি, গতবার আমার পারফরম্যান্স ছিল হতাশাজনক। এবার সবার প্রত্যাশা যেন পূরণ করতে পারি, সেদিকে খেয়াল রাখবো।’

দেশি-বিদেশি খেলোয়াড় মিলে এবারের বিপিএলের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। সাকিবের চোখে অবশ্য তার দলই সেরা, ‘এই টুর্নামেন্টের সব দলের মধ্যে সেরা ঢাকা ডায়নামাইটস। আমরা মাঠে সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে চাই। গত বছরের মতো পারফর্ম করার চেষ্টা থাকবে। আমাদের লক্ষ্য নির্ভীক, ইতিবাচক ক্রিকেট খেলা।’

‘বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ঢাকা ডায়নামাইটস কতটা চাপে থাকবে?’ প্রশ্নে সাকিবের জবাব, ‘চাপ তো সব কাজে সবসময়ই থাকে। আমাদের ফোকাস থাকবে শুধু মাঠে। গতবার আমরা কাগজে-কলমে সেরা দল ছিলাম আর মাঠে সেটা প্রমাণও করেছিলাম। এবারও তাই করতে চাই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম