বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ১৪:০৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৪:২৮

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ব্লুমফন্টেইনে। তাই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। ‘ক্রিকইনফো’ ম্যানগাউং ওভালের গ্রাউন্ডসম্যানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৃষ্টি থামলে আরও অন্তত এক থেকে দেড় ঘণ্টা লাগবে খেলা শুরু হতে।

চরম হতাশায় কেটেছে বাংলাদেশের প্রথম দিন। ব্লুমফন্টেইন টেস্টে দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিংয়ে সংগ্রাম করতে হচ্ছে সফরকারী বোলারদের। প্রথম দিনেই প্রোটিয়ারা স্কোরে জমা করেছে ৩ উইকেটে ৪২৮ রান। সেই হতাশা ঝেরে নতুন উদ্যেমে দ্বিতীয় দিনের মিশনে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ।

দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মারক্রাম পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১১৩ রান করেছেন এলগার। আর টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পূরণ করে মারক্রাম খেলেছেন ১৩৩ রানের ইনিংস। তাদের উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকা পায় ২৪৩ রান। গতকাল তাদের জুটি ভাঙার পর আবার দাঁড়িয়ে গেছেন হাশিম আমলা ও ফাফ দু প্লেসিস।

ইতিমধ্যে দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। আমলা তো সেঞ্চুরির পথেই রয়েছেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় তিনি অপরাজিত ছিলেন ৮৯ রানে। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ৬২ রানে অপরাজিত থাকা দু প্লেসিস। অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানকে দ্রুত ফেরানোটাই দ্বিতীয় দিনে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কঠিন এই চ্যালেঞ্জে আবার বাংলাদেশ প্রথম দিনের বেশিরভাগ সময় ফিল্ডিংয়ে পায়নি ইমরুল কায়েসকে। শুক্রবার স্লিপে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে আঘাত পান বাংলাদেশি ওপেনার। খালি চোখে চোটটা খুব একটা গুরুতর দেখা না গেলেও দ্বিতীয় দিনেও ইমরুলের ফিল্ডিং করা নিয়ে রয়েছে সংশয়।

চোট এখন বাংলাদেশ দলের বড় ‘শত্রু’। এই চোটের কারণেই দ্বিতীয় টেস্টে নেই তামিম ইকবাল। আগেই বিশ্রাম নেওয়ায় সাকিব আল হাসানও নেই। চার বছরে প্রথমবার দলের দুই সেরা খেলোয়াড়কে ছাড়া টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আর এই দিনই দলে বড় পরিবর্তন এনেছে সফরকারীরা। তামিমের জায়গায় এসেছেন সৌম্য সরকার। এছাড়া আগের টেস্টের তিন বোলার মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম জায়গা ধরে রাখতে পারেননি। তাদের বদলে ব্লুমফন্টেইন টেস্টের একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশীষ।

প্রথম টেস্টের ব্যর্থতায় বাংলাদেশ ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের দলে পরিবর্তন একটি, ইনজুরিতে আক্রান্ত মরনে মরকেলের জায়গায় ওয়েইন পারনেলকে নিয়েছে স্বাগতিকরা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম