ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ১৭:৪৬আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:৫০

মুশফিককে ফিরিয়ে ওয়েন পারনেলের উদযাপন বাংলাদেশ ৬৫ রানে ৬ উইকেট হারিয়েছিল প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ উইকেট গেলো ১৩৯ রানে। তুলনামূলকভাবে প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে ‘ভালো’ খেলছে বাংলাদেশ। তবে স্কোর বলে দিচ্ছে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের আরেকটি লজ্জা এড়াতে যথেষ্ট নয় সেটা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৩৯ ওভার শেষে ৮ উইকেটে ১৫৩ রান করেছে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ৫৭৩ রানের চেয়ে এখনও ২৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ।

ইমরুল কায়েস ৬ ও সৌম্য সরকার ১ রানে রবিবার মাঠে নামেন। তৃতীয় দিন তৃতীয় ওভারেই কাগিসো রাবাদার শিকার হন সৌম্য (৩)। দুই ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়ে তিনি ফাফ ডু প্লেসিসের হাতে ক্যাচ তুলে দেন।

ওখানেই শেষ নয়। লাঞ্চের আগে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে আরও তিন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন। মুমিনুল হক (১১), ইমরুল কায়েস (৩২) ও মুশফিকুর রহিম (২৬)।

৯২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের হাল আবারও ধরেন লিটন দাস, অপর প্রান্তে মাহমুদউল্লাহ। তাদের ৪৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিল সফরকারীরা। প্রথম ইনিংসে ৭০ রান করা লিটন এবার ১৮ রানেই আউট। আবার টালমাটাল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১০ রানের ব্যবধানে হারায় আরও ৪ উইকেট।

মাহমুদউল্লাহকে (৪৩) ফিরিয়ে টেস্টের শততম উইকেট নেন রাবাদা। টানা দুই ওভারে সাব্বির রহমান (৪) ও তাইজুল ইসলাম (২) উইকেট হারান। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক