আবার পিছিয়ে ৪ নভেম্বর শুরু বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ২১:১৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২১:১৮

আবার পিছিয়ে ৪ নভেম্বর শুরু বিপিএল বিপিএলের উদ্বোধনী ম্যাচ কবে? এই প্রশ্নের উত্তরে ক্রিকেটভক্তদের সংশয়ে পড়তে হবে নিঃসন্দেহে। বিপিএল গভর্নিং কাউন্সিল গত জুনে এক সংবাদ সম্মেলনে ৪ নভেম্বর পঞ্চম বিপিএল শুরুর তারিখ ঘোষণা করেছিল। এরপর দুবার পরিবর্তন করে প্রথমে ২ এবং পরে ৩ নভেম্বর বিপিএল শুরুর তারিখ ঘোষণা করা হয়। তবে প্রথম ঘোষণার তারিখেই ফিরে যাচ্ছে বিসিবি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিপিএল শুরু হবে ৪ নভেম্বর। আগের সূচিতে ১৫ ও ১৬ নভেম্বর বিরতি ছিল। নতুন সূচিতে বিরতি থাকবে ১৬ নভেম্বর।

সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্স খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। প্রথম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।

প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। শুক্রবারের ম্যাচ দুটো শুরু হবে দুপুর আড়াইটা এবং সন্ধ্যা সোয়া ৭টায়। অন্য দিনগুলোতে দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা।

পঞ্চম আসরে খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ৪ থেকে ৮ নভেম্বর সিলেটে হয়ে ১১ থেকে ২১ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ব্যাট-বলের লড়াই। এরপর ২৪ থেকে ২৯ নভেম্বর চট্টগ্রামে হয়ে ২ ডিসেম্বর থেকে ফাইনাল পর্যন্ত ঢাকায় হবে খেলা। ফাইনাল ১২ ডিসেম্বর, পরদিন রিজার্ভ ডে রাখা হয়েছে ফাইনালের জন্য।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম