শফিক-সরফরাজের প্রতিরোধে জমে উঠেছে দুবাই টেস্ট

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৭, ০০:৩১আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০০:৩১

আসাদ শফিক অপরাজিত আছেন ৮৬ রানে শ্রীলঙ্কা ৯৬ রানে অলআউট হলেও পাকিস্তানের সামনে দাঁড়ায় কঠিন লক্ষ্য। দুবাই টেস্ট জিততে তাদের লক্ষ্য ঠিক হয় ৩১৭ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে আবুধাবি টেস্টের মতো আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ‘স্বাগতিকরা’। তবে দিন শেষে পাকিস্তানের মুখে হাসিই ফুটিয়েছেন আসাদ শফিক ও সরফরাজ আহমেদ। এই দুজনের অপরাজিত হাফসেঞ্চুরিতে পাকিস্তান চতুর্থ দিন শেষ করেছে ৫ উইকেটে ১৯৮ রানে। জয়ের জন্য তাদের শেষ দিনে দরকার ১১৯ রান।

ওয়াহাব রিয়াজ ও হারিস সোহেলের তোপে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে। লঙ্কান ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়ে ওয়াহাব নিয়েছেন ৪ উইকেট। আর বোলার হারিসের শিকার ৩ উইকেট। হারিস বল করেছেন মাত্র ১ ওভার, সেখানেই তার শিকার ৩টি! এমন ব্যাটিং বিপর্যয়ের পরও বড় লক্ষ্য পায় শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৮২ রান যোগ করায়। পাকিস্তান প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট হওয়ায় দুই ইনিংস মিলিয়ে লঙ্কানদের লিড দাঁড়ায় ৩১৭ রান।

সেই লক্ষ্যে নেমে আবারও বিপর্যয় পাকিস্তানের ব্যাটিংয়ে। ৫২ রানে তারা হারায় ৫ উইকেট। দিলরুয়ান পেরেরার বলে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন সামি আসলাম (১)। চেষ্টা করেও ব্যর্থ হন আজহার আলী (১৭)। খানিক পর দিলরুয়ানের দ্বিতীয় শিকার হয়ে হারিস (৪৯) সাজঘরে ফিরলে কঠিন অবস্থা তৈরি হয় পাকিস্তানের। সেটা আরও বড় আকার ধারণ করে শান মাসুদের (২১) পরপরই বাবর আজম (০) আউট হলে।

৫২ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেন আসাদ শফিক ও সরফরাজ। অসাধারণ ব্যাটিংয়ে তারা পার করে দিয়েছেন দিনের বাকিটা সময়। এরমধ্যে দুজনই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। শফিক অপরাজিত আছেন ৮৬ রানে, আর সরফরাজ পঞ্চম দিনের খেলা শুরু করবেন ৫৭ রান নিয়ে। ষষ্ঠ উইকেটে তাদের ১৪৬ রানের অবিছিন্ন জুটি জয়ের স্বপ্নও দেখাচ্ছে পাকিস্তানকে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী